আবার হোঁচট খাচ্ছে বিএনপি: লন্ডনে খালেদা-তারেক জিয়ার মতবিরোধ

0 803

দলের নানান পর্যায়  দ্বন্দ্ব, নিজেদের মধ্যে সমন্বয়ের অভাব, বিভিন্ন কমিটি গঠন নিয়ে সমস্যা, নেতৃত্ব নিয়ে  স্থবিরতা, নির্বাচনি রূপরেখা নিয়ে মতভেদ , সমর্থকদের মধ্যে অসন্তোষ, সরকারের সাথে সিনিয়র নেতাদের আঁতাত ইত্যাদি কারণে সাংগঠনিকভাবে দল গোছানোর কাজে বারবার হোঁচট খাচ্ছে বিএনপি। এরমধ্যে চিকিৎসার জন্য এবং পরিবারের সঙ্গে সময় দিতে  দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া  লন্ডনে অবস্থান করছেন।

সূত্র জানায়, বড় ছেলে এবং দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের কিংসটনের বাসায় তিনি অবস্থান করছেন। লন্ডনে যাওয়ার পর থেকে নাতনীদের সঙ্গে  সম্পূর্ণ পারিবারিক আবহে সময় কাটছে খালেদা জিয়ার।

সূত্রটি আরো জানায়, বৃহস্পতিবার সন্ধ্যার পর খালেদা জিয়া দলের বিভিন্ন বিষয় নিয়ে তারেক রহমানের সঙ্গে আলাপ-আলোচনা করতে বসেন। ওই সময় খালেদা জিয়া ছাত্রদলের নতুন কমিটি গঠনের বিষয়ে কয়েকজন বয়স্ক ছাত্রদল নেতার নাম প্রস্তাব করলে ক্ষেপে যান তারেক রহমান। এক পর্যায় তাদের দুজনের মতবিরোধ তুঙ্গে উঠে।তারেক রহমান উত্তেজিত হয়ে বলেন, মাঠ দখল করতে হলে ছাত্রদলকে ঢেলে সাজাতে হবে।

সূত্রটি  জানায়, এর আগে বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিলের পর ঘোষিত কমিটির ৪২টি পদে তারেক রহমান যাদের নাম প্রস্তাব করেছেন, তাদের অনেকের নাম ঘোষণা হয়নি। এ নিয়ে তারেক রহমান তার মায়ের কাছে জানতে চান। খালেদা জিয়া তার জবাবে বলেন, অনেক চাপ ছিল। যারা বাদ পড়েছেন তাদের  অন্য পদে দেয়া হবে। এ ঘটনার পর থেকে খালেদা জিয়া ও তারেক রহমানের মতবিরোধের সৃষ্টি হয়েছে বলেও  বিভিন্ন সূত্রে জানা গেছে।

সূত্রটি  আরো জানিয়েছে, খালেদা জিয়াকে তারেক রহমান সরাসরি বলেছেন, এবারের ছাত্রদলের কমিটি নিজের মতো গড়তে চান তিনি। যেখানে বুড়োদের কোনো ঠাঁই হবে না। নতুন কমিটির শীর্ষ ৫ নেতার নামও বলেছেন তারেক রহমান। তাদের মধ্য থেকে যেকোনো দুই জনকে সভাপতি ও সাধারণ সম্পাদক করার কথা বলেছেন।

মা-ছেলের এই মতবিরোধ অবসান না হলে দলটি আবার হোঁচট খাচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.