দাউদকান্দিতে এমপি সুবিদ আলী ভূঁইয়া ও তাঁর পরিবারকে নিয়ে ফেসবুকে ভুয়া আইডি দিয়ে মিথ্যা প্রচারণার অভিযোগে ১জন আটক

0 748

গণপ্রজাতন্ত্রী  বাংলাদেশ সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও কুমিল্লা-১ আসনের সংসদ সদস্য মেজর জেনারেল (অব:) মো: সুবিদ আলী ভূঁইয়া  এমপি ও তাঁর  পরিবারকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কিছু উদ্ভট, মিথ্যা, বানোয়াট  ও ভিত্তিহীন তথ্য প্রচার করায় আল-আমিন মিয়াজী (২৪) নামের একজনকে আটক করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা ) আসনের সংসদ সদস্য মেজর জেনারেল (অব:) মো: সুবিদ আলী ভূঁইয়া  এমপি, তাঁর সহধর্মীনি মাহমুদা ভূঁইয়া ও তাদের সন্তান  দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারমান মেজর  মোহাম্মদ আলী (অবঃ) সুমন  কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মেঘনা টু দাউদকান্দি, প্রতিবাদী কন্ঠ, চেতনায়- ৭১, নবীন মিয়া নামক ফেইক আইডি থেকে উদ্ভট, মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন তথ্য প্রচার করায় হয়। এতে জাতীয় সংসদের একজন মাননীয় সংসদ সদস্যের, দেশের একজন উপজেলা পরিষদের চেয়ারমানের ও তাঁর মাতার সম্মান ক্ষুন্ন করার অভিযোগে বাংলাদেশ ছাত্রলীগ দাউদকান্দি পৌরসভা শাখার যুগ্ন-সাধারণ সম্পাদক জুবায়ের হোসেন মাহমুদ আরমান বাদী হয়ে তিনজনকে আসামী করে তথ্য ও প্রযুক্তি আইনে একটি মামলা করেছেন।

এই তিনজন হলো, সুন্দলপুর গ্রামের মো: আ: সামাদ মিয়াজীর পুত্র আল-আমিন মিয়াজী (২৪),জিংলাতলী গ্রামের সিদ্দিকুর রহমানের পুত্র মো: মতিউর রহমান (৪২) এবং দৌলতেরকান্দি গ্রামের মো: মিজান মিয়ার পুত্র মো: মামুনুর রশিদ (২৮)। এ ঘটনায় আল আমিন মিয়াজী গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ।

এমপি সুবিদ আলী ভূঁইয়া ও তাঁর পরিবারকে নিয়ে  ফেসবুকে মিথ্যা প্রচারণা চালানোর ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন উপজেলা ছাত্রলীগের সভাপতি তরিকুল ইসলাম নয়ন। ছাত্রলীগের পক্ষ থেকে তিনি দোষীদের শাস্তি দাবি করেছেন।

এব্যাপারে দাউদকান্দি মডেল থানার ওসি মিজানুর রহমান জানিয়েছেন, এমপি সুবিদ আলী ভূঁইয়া ও তাঁর পরিবারকে নিয়ে  ফেসবুকে মিথ্যা প্রচারণা চালানোয় তথ্য ও প্রযুক্তি আইনে ৩জনের বিরুদ্ধে  একটি মামলা নেওয়া হয়েছে। তাদের মধ্যে একজনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

 

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.