যুবলীগ নেতা শামীমের উদ্যোগে, পাঁচগাছিয়া ইউনিয়নে জাতীয় শোক দিবস পালন

0 425

 

||শাহিন আহমেদ|| আগস্ট মাস বাঙালি জাতির শোকের মাস। ১৯৭৫ এ ঘাতকের আঘাতে নিহত হন, বাঙালি জাতির স্বাধীনতার স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারবর্গের সদস্যরা।

১৫;আগস্ট, সকালে দাউদকান্দি উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়ন এর গাংকান্দা ওয়্যারলেস নামক স্থানে, পাঁচগাছিয়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোঃ শামীম আহমেদ এর উদ্যোগে ও সার্বিক সহযোগিতায় ইউনিয়ন নেতাকর্মীদের সাথে নিয়ে জাতীয় শোক দিবসের দোয়া মাহফিল ও তবারক বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবলীগ নেতা, মহিউদ্দিন ভূঁইয়া, মাসুদ সরকার, মিঠু, মোহন সরকার, পাঁচগাছিয়া ইউনিয়ন পরিষদের সচিব আব্দুল কাদেরসহ ইউনিয়ন যুবলীগের সর্বস্তরের নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বঙ্গবন্ধুর জীবনী ও বর্ণাঢ্য রাজনৈতিক জীবন নিয়ে আলোচনা করেন, এবং স্বাধীনতাসহ বাংলাদেশের প্রতিটি আন্দোলনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অগ্রণী ভূমিকা আলোচনা করে।
সভাশেষে বঙ্গবন্ধু ও পরিবারবর্গ সকল সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা ও কাঙ্গালী ভোজের জন্য অসহায় দুস্থ মানুষের মাঝে খিচুড়ি বিতরণ করা হয়।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.