ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ২ ডাকাত গ্রেফতার!

0 423

||নিজস্ব প্রতিনিধি||

দাউদকান্দিতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ২ ডাকাতকে গ্রেফতার করেছে দাউদকান্দি মডেল থানার পুলিশ।

রবিবার (১২ জুন,২০২০) দাউদকান্দি মডেল থানায় কর্মরত এসআই মোঃ জাহাঙ্গীর আলম খান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ বিশেষ অভিযানে হাতেনাতে ২ ডাকাতকে দাউদকান্দি উপজেলার, ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের পশ্চিম মাইজপাড়া ও বলদাখাল সংলগ্ন খিলাইল ফ্যাক্টরী নামক স্থান থেকে তাদের গ্রেফতার করেন।

দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম বলেন, দাউদকান্দি মডেল থানায় কর্তব্যরত এসআই মোঃ জাহাঙ্গীর আলম খান গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে, দাউদকান্দি পৌরসভার পশ্চিম পাড়ার খিলা‌‌ইল ফ্যাক্টরী সংলগ্ন স্থানে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এরকম খবরের ভিত্তিতে অভিযান চালায়, এ সময় ডাকাত দলের ছয় থেকে সাত জন সদস্য খিলাইল ফ্যাক্টরি সংলগ্ন ওয়ারিশ মোল্লার বাড়ির খালি জায়গায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতদলের সদস্যরা এলোপাথাড়ি দৌড়ে পালিয়ে যায়, পুলিশের সদস্য এবং মহাসড়কে বিশ্রাম নেয়া ট্রাক ড্রাইভার ও হেলপার এর সহায়তায় দুজন ডাকাতদলের সদস্যকে পুলিশ আটক করতে সক্ষম হয়।
আটককালে পুলিশ তাদের কাছ থেকে একটি দেশীয় রামদা, রড, স্টিলের গ্যাসের পাইপ, চাপাতি, উদ্ধার করে।

ওসি রফিকুল ইসলাম হুঁশিয়ারি দিয়ে বলেন, মাননীয় আইজিপি মহোদয়ের নির্দেশনা এবং পুলিশ সুপার মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে দাউদকান্দিতে মাদক- সন্ত্রাস নির্মূলে যেকোনো কঠিন পদক্ষেপ নিবেন ও সকল ধরনের সন্ত্রাসী এবং অপরাধমূলক কার্যক্রমে দাউদকান্দি মডেল থানা পুলিশ অক্লান্ত ভাবে কাজ করে যাচ্ছে।

আটককৃতরা হলেন দাউদকান্দি পৌরসভার তুজারভাঙ্গা গ্রামের বাদামবাড়ির ভাড়াটিয়া মোঃ হানিফ মিয়ার পুত্র মোঃ কবির(২৫) এবং দাউদকান্দি পৌরসভা দৌলতপুর গ্রামের চকের বাড়ির নিবাসী মোঃ জাহাঙ্গীর আলমের পুত্র নূর আলম(১৯) তাদের নামে দাউদকান্দি মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। বাকিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে বলে দাউদকান্দি মডেল থানা অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম জানিয়েছেন।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.