করোনা উপসর্গ রোগীকে হাসপাতালে নিয়ে গেলেন উপজেলা ছাত্রলীগ সভাপতি

0 1,099

 

||নিজস্ব প্রতিনিধি||

দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যানের নির্দেশনায়, করোনা উপসর্গ বহনকারী এক রোগীকে হাসপাতালে নিয়ে গেলেন দাউদকান্দি উপজেলা ছাত্রলীগ সভাপতি তারিকুল ইসলাম নয়ন।

রবিবার (১২ জুলাই,২০২০) সকালে ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নের বাসরা গ্রামের নিবাসী মোঃ নুরুল ইসলাম প্রচণ্ড শ্বাসকষ্ট নিয়ে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান দাউদকান্দি উপজেলা ছাত্রলীগের সভাপতি তারিকুল ইসলাম নয়ন ও অন্যান্য ছাত্রলীগ নেতাকর্মীরা।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ শাহিনুর আলম সুমন, উপজেলা ছাত্রলীগের সা: সম্পাদক নাসিরউদ্দিন, ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাব্বি, গৌরীপুর কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মুসা ও সা: সম্পাদক রোমান, ইউনিয়ন ছাত্রলীগ নেতা নাজমুল ও অন্যান্য নেতাকর্মীরা।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বলেন, আজ সকালে উপজেলা ছাত্রলীগ সভাপতি ও ছাত্রলীগের নেতাকর্মীরা ইলিয়টগঞ্জ নিবাসী মোঃ নূরুল ইসলামকে হাসপাতালে নিয়ে আসেন, তার মধ্যে করণাল উপসর্গ ছিল এবং প্রচন্ড শ্বাসকষ্টে ভুগতে ছিল। জরুরী অবস্থায় তাঁকে অক্সিজেন দেয়া হয় এবং শ্বাসকষ্ট স্বাভাবিক হয়ে আসে।

তিনি উপজেলা ছাত্রলীগ নেতাকর্মীদের ধন্যবাদ জ্ঞাপন করে বলেন জাতির এই ক্রান্তিলগ্নে ছাত্রলীগ নেতাকর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে যেভাবে কাজ করছে তা উপজেলাবাসী চিরকাল মনে রাখবে।

উপজেলা ছাত্রলীগ সভাপতি নয়ন বলেন,ছাত্রলীগ দেশের সকল দুর্যোগে জনগণের পাশে ছিল সেই সেবাব্রত হয়ে আমরা দাউদকান্দি উপজেলা ছাত্রলীগ মাননীয় এমপি ও উপজেলা চেয়ারম্যান মহোদয়ের মানবিক আহবানে সাড়া দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছি।আমি আমার ছাত্রলীগের সকল ভাইদের প্রতি কৃতজ্ঞ তাদের মানবিক আন্তরিকতায় আমার সকল কাজ করতে আরো বেশি সহজ হয়েছে।

তিনি আরো বলেন উপজেলা চেয়ারম্যান মহোদয় এর সহযোগিতায় স্থাপিত সেন্ট্রাল অক্সিজেনের কারণে রোগীর এখন জরুরি সেবা পাচ্ছে, এসময় উপজেলা ছাত্রলীগের সহযোগিতায় জরুরী অক্সিজেন সরবরাহের ঘোষণা দেন তিনি।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.