দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন সিনিয়র সচিব জিয়াউল আলম

0 326

||নিজস্ব প্রতিনিধি||

দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন কুমিল্লা জেলার দায়িত্বপ্রাপ্ত সিনিয়র সচিব এনএম জিয়াউল আলম

শনিবার (১১ জুলাই, ২০২০) সন্ধ্যা ৬টায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন।

এসময় উপস্থিত ছিলেন, দাউদকান্দি উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ সেলিম শেখ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহিনুর আলম সুমন, আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. জামালউদ্দিন, গৌরীপুর ইউপি চেয়ারম্যান আবুল হাশেম সরকার, সাংবাদিক ওমর ফারুক মিয়াজি, গৌরীপুর বাজার কমিটির সেক্রেটারি নোমান সরকার, উপজেলা ছাত্রলীগের সা. সম্পাদক নাসিরউদ্দিনসহ হাসপাতালের কর্মকর্তা এবং কর্মচারীরা।

এ দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নবস্থাপিত সেন্ট্রাল অক্সিজেন ইউনিট, হাসপাতালের আইসোলেশন ইউনিট, বর্হিঃবিভাগ, জরুরি বিভাগ, কোভিড ও নন কোভিড ইউনিট ঘুরে দেখে সিনিয়র সচিব জিয়াউল আলম সন্তোষ প্রকাশ করেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহিনুর আলম সুমন জানান, সিনিয়র সচিব জিয়াউল আলম বলেছেন, করোনাকালীন এবং পূর্বে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা মান বাংলাদেশের সুনাম অর্জন করেছে। উপজেলা পরিষদের সহযোগিতায় কুমিল্লা জেলায় প্রথম সেন্ট্রাল অক্সিজেন স্থাপন করার ফলে এখানকার করোনা আক্রান্ত রোগীরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মধ্যে জরুরি সেবা পাবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.