||নিজস্ব প্রতিনিধি||
দাউদকান্দি উপজেলায় করোনা ভাইরাসে (COVID-19) আক্রান্ত, ৬ জন রোগীকে চিকিৎসার মাধ্যমে সুস্থ হওয়ায় , সুস্থতা ছাড়পত্র ও উপহার সামগ্রী প্রদান করা হয়।
(১৪ মে,২০২০) বৃহস্পতিবার,দুপুরে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, তাদের হাতে এই সুস্থতা ছাড়পত্র ও উপহার সামগ্রী প্রদান করা হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার কামরুল ইসলাম খান। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাহীনুর আলম সুমনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সেলিম শেখ, দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম, গৌরীপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর আ স ম আব্দুর নূর।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শাহিনূর আলম সুমন বলেন, করোনা ভাইরাস পজেটিভ হওয়ার পর, সঠিক স্বাস্থ্য বিধি মেনে চলে ৬ জন করোনা পজেটিভ রোগীর সুস্হতা প্রমাণ করে, করোনা ভাইরাস নিয়ে আতংকিত হওয়ার কিছু নেই। যেহেতু এর কোন প্রতিষেধক নেই,তাই স্বাস্থ্য বিধি মেনে ও চলমান চিকিৎসা সেবার মাধ্যমে এর থেকে বেঁচে থাকা সম্ভব।
তিনি আরো বলেন, আমরা বর্তমানে করোনা ভাইরাসের ৩য় ধাপে অবস্থান করছি, এই সময় সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার কামরুল ইসলাম খান বলেন, দাউদকান্দি উপজেলা পরিষদ ও প্রশাসনের জোর পদক্ষেপের মাধ্যমে এখন পর্যন্ত দাউদকান্দিতে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।আজকে এই ৬ জন করোনা পজেটিভ রোগীর সুস্থ হওয়ায় উপজেলা স্বাস্থ্য বিভাগের সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন ও এই দূর্যোগ মুহূর্তে ডাক্তার ও পুলিশের কার্যক্রমের ভূয়শি প্রশংসা করেন।
উল্লেখ্য,উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্ত ৯ জন করোনা পজেটিভ রোগীর মধ্যে ৬ জন রোগীই পরিপূর্ণ সুস্থ হয়ে গেছে,এর মধ্যে অন্য তিনজনও চিকিৎসাধীন আছে।
গত ১৩ মে,২০২০ পর্যন্ত প্রাপ্ত রিপোর্টে দাউদকান্দি উপজেলার করোনা পরিস্থিতি, মোট নমুনা সংগ্রহঃ৪৯৮,প্রাপ্ত রিপোর্টঃ৪৬১,নেগেটিভঃ৪৫২ নতুন পজিটিভঃ০০ ,সুস্থঃ০৬ ,রিপোর্ট বাকীঃ৩৭