ছেলের জন্মদিনের টাকায় দুস্থদের খাদ্যপণ্য দিলেন চন্দন সাহা

0 382

 

||নিজস্ব প্রতিনিধি||

নিজের ছেলের দ্বিতীয় জন্মদিনের অনুষ্ঠানের জন্য জমানো টাকায় করোনা সংকটে কর্মহীন ও দুঃস্থ পরিবারের মাঝে খাদ্যপণ্য দিয়েছেন দাউদকান্দির ইলিয়টগঞ্জ (দ.) ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি চন্দন সাহা।

শনিবার ০৩মে ২০২০, দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ (দ.) ইউনিয়নের লক্ষীপুর গ্রামের ২৫টি কর্মহীন ও অসহায় পরিবারের মাঝে খাদ্যপণ্য বিতরণ করেন তিনি।

চন্দন সাহা বলেন, দেশের করোনাকালীন এই দুর্যোগপূর্ণ মুহূর্তে মাননীয় এমপি ও মাননীয় উপজেলা চেয়ারম্যানের আহ্বানে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য, নিজের সামর্থ্য অনুযায়ী চেষ্টা করেছি। নিজের সন্তানের জন্মদিনের অনুষ্ঠান না করলেও হবে, কিন্তু আমার নিজের গ্রামের এই সাধারণ মানুষগুলোর যদি আমার জন্য এক বেলা খাবার পেতে পারে তবে নিজেকে সার্থক মনে করবো।
তিনি ইউনিয়নের অন্যান্য বিত্তবান সামর্থবান ব্যক্তিদেরকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য বিনীতভাবে অনুরোধ জানান।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.