।। নিজস্ব প্রতিনিধি।।
১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে কুমিল্লার দাউদকান্দির রায়পুর বধ্যভূমিতে শ্রদ্ধা করেছেন উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা, শহীদ পরিবার, সাংবাদিক এবং স্থানীয় জনগণ।

শনিবার ১৪ ডিসেম্বর ২০১৯, সন্ধ্যায় দাউদকান্দির রায়পুল ব্রিজ সংলগ্ন বধ্যভূমিতে এ শ্রদ্ধা নিবেন করা হয়। এরমধ্যে ছিল ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, মোমবাতি প্রজ্জ্বলন, শহীদদের স্মরণে নিরবতা পালন এবং গণহত্যার ঘটনার নিয়ে সংক্ষিপ্ত আলোচনা।

বধ্যভূমিতে শ্রদ্ধা নিবেন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী (অব.), উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল হাসান খান, দাউদকান্দি মডেল থানা ইনচার্জ মো. রফিকুল ইসলাম, দাউদকান্দি মু্ক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার খোরশেদ আলমসহ অন্যান্য মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধ গবেষক বাশার খান, সাংবাদিক ওমর ফারক মিয়াজী, আলমগীর হোসেন ও জাকির হাজারী, স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলমগীর হোসেন, আওয়ামী লীগ নেতা ও শহীদের স্বজন অমূল্য বণিসকসহ অন্যান্যরা।
উল্লেখ্য, ১৯৭১ সালের ২৩ মে রায়পুর গ্রামে হিন্দু সম্প্রদায়ের ৯ জন নারী-পুরুষকে রায়পুর খালপাড়ে নৃশংসভাবে হত্যা করে পাকিস্তানি হানাদার বাহিনী। এই গণহত্যায় সহযোগিতা করে স্থানীয় রাজাকার ও হানাদার বাহিনীর এদেশীর দোসররা।