দাউদকান্দিতে উপজেলা চেয়ারম্যানের নির্দেশে কৃষি সংশ্লিষ্ট অনিয়মের বিরুদ্ধে অভিযান শুরু

0 787

 

।। নিজস্ব প্রতিনিধি।।
কুমিল্লার দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলীর নির্দেশে কৃষি স্বার্থসংশ্লিষ্ট অনিয়মের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে।


বৃহস্পতিবার (৩১ অক্টোবর ২০১৯) এই অভিযান শুরু করে দাউদকান্দি উপজেলা কৃষি বিভাগ। এই অভিযান ধারাবাহিকভাব পরিচালনা করা হবে বলে জানানো হয়েছে।
দাউদকান্দি উপজেলা কৃষি অফিসার জনাব সারোয়ার জামান, কৃষি সম্প্রসারণ অফিসার নিগার সুলতানা,
উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা ছৈয়দ
জামান এবং সহকারি কৃষি সম্প্রসারণ অফিসার দেলোয়ার হোসেন এই অভিযান পরিচালনা করছেন।

উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা ছৈয়দ জ্জামান (জামান) দাউদকান্দিনিউজকে জানান, বৃহস্পতিবারের অভিযানে মেয়াদোত্তীর্ণ ২-১টি কীটনাশক বোতল  ছাড়া বড় ধরনের কোনো অনিয়ম পাওয়া যায়নি। সকল গোডাউনে সারের মজুদও ঠিক আছে, কৃষকদের সার ও কীটনাশকের চাহিদা ঠিক রাখতে এবং অনিয়ম রোধ করতে এই অভিযান আরো কিছুদিন চলবে

উল্লেখ্য, গত ২৮ অক্টোবর ২০১৯, উপজেলা মাসিক সাধারণ সভায় সকল বিভাগকে নিজ নিজ দায়িত্ব পালনের প্রয়োজনে সকল প্রকার অভিযান পরিচালনার কঠোর নির্দেশ প্রদান করেন কুমিল্লা জেলা ও চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী (অব.)। এরপরই এই অভিযান শুরু করা হয়।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.