দাউদকান্দিতে ৩৯ তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত

427

।। নিজস্ব প্রতিনিধি।।

“মেধাই সম্পাদ, বিজ্ঞান ও প্রযুক্তিই ভবিষ্যৎ”এই শ্লোগানের মধ্য দিয়ে কুমিল্লার দাউদকান্দিতে ৩৯ তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে দাউদকান্দি আদর্শ (পাইলট) উচ্চ বিদ্যালয়ে মাঠে-  দাউদকান্দি উপজেলা প্রশাসন এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর আগারগাঁও, ঢাকা ও বিজ্ঞান ও প্রয়ুক্তি মন্ত্রণালয় তত্তাবধানে এ মেলা অনুষ্ঠিত হয়।

মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী (অব.)। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আল-আমিন।

এতে বিশেষ অতিথি ছিলেন, দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. আহসান হাবীব চৌধুরী লিল মিয়া, দাউদকান্দি উপজেলা  পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান মোসা. রোজিনা আক্তার, দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস ছালাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কানিজ আফরোজ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শামীমা সুলতানা, উপজেলা যুব উন্নয়ন অফিসার সাইফুল আলম, দাউদকান্দি পৌরসভা প্যানেল মেয়র মো. রকিব উদ্দিন রকিব, দাউদকান্দি উপজেলা মহিলা লীগের সভানেত্রী জেবুন নেসা জেবু, দাউদকান্দি আদর্শ (পাইলট) উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব জসিম উদ্দিন, সহকারী প্রধান শিক্ষক মিহিন উল্লাহ, সাহেব আলী, সহকারী শিক্ষক শাহাদাত হোসেন, মিজানুর রহমান, ক্রীড়া শিক্ষক জসিম উদ্দিন প্রমূখ।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.