।।নিজস্ব প্রতিনিধি।।
কুমিল্লার দাউদকান্দিতে উপজেলা সেচ্ছাসেবক লীগের সহসভাপতি সাইদুজ্জামান টিপুর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সেচ্ছাসেবক লীগের আয়োজনে রবিবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গৌরীপুরে দাউদকান্দি প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা হয়।এতে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীসহ এলাকার সুশীল সমাজের কয়েক হাজার লোক অংশ নেয়।
এ সময় বক্তারা টিপুর ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

ছবি : হাসপাতালে চিকিৎসাধীন সন্ত্রাসী হামলায় আহত স্বেচ্ছাসেবক লীগ নেতা সাইদুজ্জামান টিপু।
এর আগে, গত বুধবার দুপুরে গৌরীপুর বাজারে বড় মসজিদ রোডে সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হন টিুপ। পরে আহত টিপু সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, জিংলাতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর মোল্লার নেতৃত্বে একদল অজ্ঞাত যুবক তার উপর অতর্কিত হামলা চালায় এবং তাকে পিটিয়ে হাত পা ভেঙ্গে দিয়ে পালিয়ে যায়।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.