।। নিজস্ব প্রতিনিধি।।
কুমিল্লা-১ (দাউদকান্দি ও মেঘনা) আসনের সংসদ সদস্য এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত সংদীয় কমিটির সভাপতি মেজর জেনারেল (অব). সুবিদ আলী ভূঁইয়া বলেছেন, দাউদকান্দির অন্যান্য এলাকার মত পদুয়া ইউনিয়নের প্রতিটি ঘরেই বিদ্যুৎ পৌছে দেয়া হয়েছে। প্রতিটি ঘর এখন বিদ্যুাতের আলোয় আলোকিত।
বৃহস্পতিবার সন্ধ্যায় কুমিল্লার দাউদকান্দি উপজেলার পদুয়া ইউনিয়ন পরিষদে আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
পদুয়া ইউনিয়ন পরিষদ, ইউনিয়ন আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আয়োজনে এ ইফতার মাহফিল হয়।

ছবি : পদুয়া ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত ইফতার মাহফিলের একাংশ।
এতে বিশেষ অতিথি ছিলেন, ডেপুটি এটর্নি জেনারেল বাংলাদেশ, অ্যাড. শফিউল বশর ভাণ্ডারী, দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আহসান হাবিব লীল মিয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ। এতে ইউনিয়নের সর্বস্তরের জনগণ অংশ নেন।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.