দাউদকান্দির সকল স্কুলে বঙ্গবন্ধুর প্রতিকৃতি স্থাপন হবে : মেজর মোহাম্মদ আলী (অব.)

0 935

 

||নিজস্ব প্রতিনিধি||
দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী (অব.)বলেন শিক্ষার্থীদেরকে বাঙালি জাতির পিতা “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের” বর্ণাঢ্য ইতিহাস এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ করার উদ্দেশ্যে দাউদকান্দির প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রমান্বয়ে বঙ্গবন্ধুর ছবি এবং ম্যুরাল স্থাপন করা হবে।

মাসিক সভায় বক্তব্য রাখছেন মেজর মোহাম্মদ আলী (অব.)

 

মঙ্গলবার ২৮ শে সেপ্টেম্বর-২০১৯ সকালে দাউদকান্দি উপজেলা সম্মেলন কক্ষে , দাউদকান্দি উপজেলা মাসিক সভায় তিনি একথা বলেন। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিরক্ষা বিষয়ক সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কুমিল্লা-১ আসনের এমপি মেজর জেনারেল (অব:) মোঃ সুবিদ আলী ভূঁইয়া।
সভায় সভাপতিত্ব করেন দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান ,মেজর মোহাম্মদ আলী (অব.)
সভাকার্য পরিচালনা করেন দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা, মোঃ কামরুল ইসলাম খান।
মাসিক সমন্বয় সভায় দাউদকান্দি উপজেলার বিভিন্ন ইউনিয়নের কয়েকটি গুরুত্বপূর্ণ কাজের জন্য বিল উত্থাপন করা হয়।
সভায় দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী (অব:) “মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে ” কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানিয়ে বলেন শিক্ষা খাতকে আরও আধুনিক যুগোপযোগী ও প্রযুক্তিগত করার লক্ষ্যে “মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা” দাউদকান্দিতে চারটি শিক্ষাপ্রতিষ্ঠানকে সরকারি এমপিও ভুক্ত করেন এ সময় তিনি কুমিল্লা -১ আসনের সংসদ সদস্য মেজর জেনারেল(অব:) মোঃ সুবিদ আলী ভূঁইয়া এমপিকে দাউদকান্দিবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।এবং দাউদকান্দির কোমলমতি শিক্ষার্থীদের কে বঙ্গবন্ধুর আদর্শ এবং সঠিক ইতিহাস জানার লক্ষ্যে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রমান্বয়ে বঙ্গবন্ধু ম্যুরাল করার আশাবাদ ব্যক্ত করেন। এবং সকল বিভাগীয় কর্মকর্তা এবং ইউপি চেয়ারম্যানকে সময়মতো উপজেলা মাসিক সভায় উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানান এবং সরকারী সকল বরাদ্দ এডিপি, উন্নয়ন তহবিল, এলজিএসপি ১% খাতের বরাদ্দ দ্বারা গৃহীত প্রকল্প বিধি মোতাবেক সন্তোষজনকভাবে সমাপ্ত করার জন্য অনুরোধ জানান।
★উপজেলা নির্বাহি অফিসার তার বক্তব্যে গত মাসে অনুষ্ঠিত জেলাপ্রশাসক নৌকা বাইচ-২০১৯ এর সফল সমাপ্তির জন্য জেলা প্রশাসকের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানান, এবং উপজেলার সকল বিভাগীয় কর্মকর্তাদের কে যার যার নিজ বিভাগের কাছে সঠিক সময়ের মধ্যে সমাপ্ত করার জন্য বিশেষভাবে অনুরোধ জানান।
প্রধান অতিথির বক্তব্যে মেজর জেনারেল সুবিদ আলী ভূঁইয়া এমপি বলেন, বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে বিগত সরকারের চেয়ে অধিক শক্তিশালী এবং জনবান্ধব সরকার, মাতৃত্বকালীন ভাতা ,এই সরকারের অধীনে প্রত্যেকটি উপজেলার মত দাউদকান্দি উপজেলাতেও বয়স্ক ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা সহ বিভিন্ন সমাজ সেবামূলক ভাতা সময়মতো প্রদান করে থাকে বলে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। এবং এই সরকারের অধীনে দাউদকান্দিতে প্রতিটি ঘরে ঘরে শতভাগ বিদ্যুৎ এর আওতায় আনা হয়েছে।এবং বিগত সরকারের আমলে প্রায় ৩ হাজার কোটি টাকার উন্নয়নমুলক কাজ দাউদকান্দি-মেঘনা হয়েছে বলে সকলকে অবহিত করেন।এবং তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন ,সামনে দাউদকান্দিতে আরো মেগা প্রজেক্ট নিয়ে তিনি এলাকার লোকজনের ভাগ্য উন্নয়নে সকলের পাশে থাকবেন।


সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলার সকল বিভাগীয় কর্মকর্তা, ভাইস চেয়ারম্যান বৃন্দ, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানবৃন্দ,উপজেলা মডেল থানা কর্মকর্তা ও হাইওয়ে থানা কর্মকর্তাবৃন্দ।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.