।। নিজস্ব প্রতিনিধি।।
মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস-২০১৮ উপলক্ষে কুমিল্লার দাউদকান্দিতে আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ২৬ জুন ২০ ১৮, দুপুরে দাউদকান্দি উপজেলা পরিষদে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর ( অব.) মোহাম্মদ আলী।
সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মাহবুব আলম। সভায় বিশেষ অতিথি হিসেবে উপজেলা সহকারী কমিশনার, (ভূমি) অরবিন্দ বিশ্বাসসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
পরে মাদকবিরোধী সচেতনতামূলক র্যালী বের করা হয়।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.