দাউদকান্দি উপজেলা পরিষদ কমপ্লেক্সের নিরাপত্তা ব্যবস্থাপনার জন্য বিশেষত: নৈশ প্রহরীর সংকটের কারণে রাত্রিকালীন নিরাপত্তা নিশ্চিতকল্পে উপজেলা পরিষদ অফিস প্রাঙ্গণ ও আবাসিক এলাকা সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে ।

ইতোপূর্বে দাউদকান্দি উপজেলার কোন সরকারী অফিস সিসি ক্যামেরার অন্তর্ভুক্ত ছিল না । ২৪ ঘন্টা এই ১৮ টি সিসি ক্যামেরার দ্বারা উপজেলা পরিষদ নিয়ন্ত্রিত হবে। উক্ত সিসি ক্যামেরাসমূহের নিয়ন্ত্রন থাকবে উপজেলা নির্বাহী অফিসার এবং উপজেলা পরিষদের চেয়ারম্যানের অফিস কক্ষে। উপজেলা পরিষদ কমপ্লেক্স সিসি ক্যামেরার অাওতায় অানার কারণে এ এলাকায় ভবিষ্যতে চুরি, ছিনতাই,ডাকাতির সংখ্যা কমে যাবে এবং এর ধারাবাহিকতা সমগ্র দাউদকান্দিতে ছড়িয়ে পড়বে।