দাউদকান্দিতে ১২০ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

0 308

||নিজস্ব প্রতিনিধি||

কুমিল্লার দাউদকান্দিতে ,১২০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন দাউদকান্দি মডেল থানা পুলিশ।

শনিবার(২৫ জুলাই ২০২০) রাতে দাউদকান্দি মডেল থানার পুলিশ, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বি.আর.টি.সি বাস কাউন্টারের সামনে থেকে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ীদেরকে গ্রেফতার করেন।

দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম জানান, এসআই মোঃ মনিরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে দাউদকান্দি মডেল থানাধীন ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বলদাখাল বিআরটিসি বাস কাউন্টারের সামনে চেকপোস্ট চলাকালে, চেকপোস্ট ফাঁকি দিয়ে যাওয়ার সময় সন্দেহ হলে আটক করে হাতে থাকা দুইটি চটের বস্তা তল্লাশী করে মোঃ ইউসুফ (৩৭), মোঃ শহীদ মিয়া, (৩২) কে ১২০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার করে।

গ্রেফতার কৃতরা হলো, কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার, আমজাদনগর বাবুটি গ্রামের ধনু মিয়ার পুত্র মোঃ ইউসুফ (৩৭) অপরজন একই উপজেলার বদরপুর সফুয়া মাদ্রাসার গ্রামের হানিফ মিয়ার পুত্র মোঃ শহীদ মিয়া (৩২)।

এ ব্যাপারে দাউদকান্দি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের পর আসামিদেরকে কুমিল্লা জেলহাজতে প্রেরণ করা হয়।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.