মোমেন খান ও নোমান সরকারের সহযোগিতায়, করোনা আক্রান্ত পুলিশ সদস্যদের মাঝে ফলমূল বিতরণ করলেন মেজর মোহাম্মদ আলী
||নিজস্ব প্রতিনিধি||
দাউদকান্দি মডেল থানা ও গৌরীপুর পুলিশ ফাঁড়ির, করোনা আক্রান্ত, পুলিশ সদস্যদের মাঝে দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী’র উদ্যোগে এবং মোমেন খান ও নোমান সরকারের সহযোগিতায় ভিটামিন সি যুক্ত ফল বিতরণ করা হয়।
(২৪ জুন,২০২০) বুধবার, দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী, দাউদকান্দি মডেল থানায় কর্তব্যরত করোনা আক্রান্ত সাতজন এবং গৌরীপুর পুলিশ ফাঁড়ির ছয়জন, অফিসার ও পুলিশ সদস্যদের মাঝে ভিটামিন-সি যুক্ত ফল ও খাদ্য সামগ্রী বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি নয়ন, সাধারণ সম্পাদক নাছির, ইতালি প্রবাসী মোমেন খান, গৌরীপুর কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মুছা, সাধারণ সম্পাদক রোমানসহ, উপজেলা ছাত্রলীগ ও গৌরিপুর ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীরা।
মেজর(অব.) মোহাম্মদ আলী বলেন, পুলিশ যে জনগণের পরম বন্ধু, বিশ্ব তথা দেশের এই দুর্যোগ মুহূর্তে তারা তাদের, জীবন বাজি রেখে প্রমান করে দিয়েছেন। দাউদকান্দি উপজেলায় প্রতিটি পুলিশ সদস্য উপজেলার জনগণকে নিজের পরিবারের সদস্যদের মত সেবা দিয়ে আগলে রেখেছেন। জনগণকে আগলে রাখতে গিয়ে তারাই আজ করোনার কবলে গ্রাস হয়ে গেছেন,কিন্তু তারা সত্তিকারের যোদ্ধা ইনশাআল্লাহ আবার সুস্থ হয়ে আমাদের সেবায় তারা ফিরে আসবেন।
তিনি আরো বলেন,যেকোনো প্রয়োজনে আমি পুলিশ সদস্য ভাইদের পাশে আছি।বিভিন্ন দুর্যোগ মোকাবেলা ছাড়াও দাউদকান্দিতে শান্তি-শৃঙ্খলা এবং আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে তাদের ভূমিকা অনস্বীকার্য।আমি প্রত্যেক করোনা আক্রান্ত পুলিশ সদস্যের দ্রুত রোগ আরোগ্যের জন্য সকলের কাছে দোয়া কামনা করি।