দাউদকান্দিতে মশা নিধনকারী ফগার মেশিন বিতরণ করলেন জেলা প্রশাসক

0 624

।। নিজস্ব প্রতিনিধি।।
কুমিল্লার দাউদকান্দিতে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের মাঝে মশা নিধনকারী ফগার মেশিন বিতরণ করা হয়েছে।  মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর ২০১৯) দুপুরে দাউদকান্দি উপজেলা পরিষদে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ ফগার মেশিন বিতরণ করেন কুমিল্লা জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর।
এছাড়াও তিনি বিভিন্ন কার্যক্রম পরিদর্শন ও প্রোগ্রামে অংশ নেন।  এরমধ্যে উপজেলা পরিষদ সভা কক্ষে কীটনাশক সরবরাহ ও মেশিন পরিচালনা বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নেন জেলা প্রশাসক।

বেলা ১২টায়  জেলা প্রশাসক জামালকান্দি উচ্চ বিদ্যালয়ে যান, সেখানে “আমার বাড়ি আমার খামার প্রকল্প” পরিদর্শন এবং উদ্বোধন করেন । পরে আগামী ৫ অক্টোবর ২০১৯ (শনিবার) অনুষ্ঠিতব্য কুমিল্লা দাউদকান্দি ব্রিজ সংলগ্ন মেঘনা নদীতে “কুমিল্লা জেলা প্রশাসক নৌকা বাইচ ২০১৯ প্রতিযোগিতার” স্থান পরিদর্শন করেন তিনি।
এরপর “আমার বাড়ি আমার খামার প্রকল্প ও পল্লী সঞ্চয় ব্যাংক, দাউদকান্দি কুমিল্লা সমিতির উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে অংশ নেন আবুল ফজল মীর। সব অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী (অব.)। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার কামরুল ইসলাম খান।

ব্যস্ততম দিনে দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসারের সরকারি বাসভবনে দুপুরের খাবার খান জেলা প্রশাসক।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.