।। নিজস্ব প্রতিনিধি।।
কুমিল্লার দাউদকান্দিতে ‘২৩ জুন আন্তর্জাতিক পাবলিক সার্ভিস দিবস’ পালিত হয়েছে।
এ উপলক্ষে শনিবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা করা হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মাহবুব আলম। আলোচনার বিষয় ছিল- ‘ট্রান্সফরমিং গভর্নেন্স টু রিয়েলাইজ, দি সাসটেইনবল ডেভলপন্টে গোলস’।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সহকারী কমিশনার, ভূমি অববিন্দ বিশ্বাসসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। পরে উপজেলা পরিষদের সামনে থেকে একটি র্যালি বের হয়।
উল্লেখ্য, ২৩ জুন আন্তর্জাতিক পাবলিক সার্ভিস দিবস- দেশের বিভিন্ন মন্ত্রণালয় এবং সরকারের বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দ্বিতীয়বারের মত পালিত হল এবার। এ উপলক্ষে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলাদা আলাদা বাণি দিয়েছেন।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.