মোখলেছ আখন্দ ফাউন্ডেশনের মসজিদে অনুদানের প্রতিশ্রুতি

0 805

||নিজস্ব প্রতিনিধি||
কুমিল্লার দাউদকান্দি উপজেলার ১নং সদর উত্তর ইউনিয়নের ভাজরা গ্রামের কৃতি সন্তান ও মালদ্বীপস্থ ইয়েস বাংলা সমিতির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ মোকলেছ আকন্দ পরিচালিত মোখলেস আকন্দ ফাউন্ডেশনের উদ্যোগে মসজিদের উন্নয়ন ও আধুনিকায়নে অনুদান প্রদানের প্রতিশ্রুতি দেয়া হয়েছে।

দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলীর অনুরোধে মালদ্বীপস্থ ইয়েস বাংলার প্রেসিডেন্ট ও ব্যবসায়ী মো. মোখলেছ আখন্দ কর্তৃক প্রতিষ্ঠিত “মোখলেছ আখন্দ ফাউন্ডেশন ” এর উদ্যোগে দাউদকান্দির সদর উত্তর ইউনিয়নের চেঙ্গাকান্দি বায়তুল আমান জামে মসজিদের অসমাপ্ত কাজ সম্পন্ন করতে শুক্রবার (২১ আগস্ট) বাদ আসর মসজিদে আগত মুসল্লি ও মসজিদ কমিটির উপস্থিতিতে নগদ অর্থ প্রদানের প্রতিশ্রুতি দিয়েছেন।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি মো. সোহেল রানা, সদর উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মেহেদি হাসান টিপু, আব্দুল হালীম সরকার, আব্দুল হালীম মোল্লা ও স্থানীয় ওয়ার্ড মেম্বার মো. ইউসুফসহ গ্রামের গণ্যমান্য ব্যক্তিরা।
পরে মসজিদের ইমাম ও মুসল্লিরা অনুদান প্রদানকারী মোখলেছ আখন্দ এর জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করেন।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.