মেজর মোহাম্মদ আলী (অব.)’র আহবানে, ভাড়াটিয়াদের বাড়ি ভাড়া মওকুফ করলেন শ্রমিকলীগ নেতা আরিফ মোল্লা

0 746

 

||নিজস্ব প্রতিনিধি||
মহামারি করোনা সংকট মোকাবিলায় দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী (অব.)’র মানবিক আহবানে সারা দিয়ে, এবং করোনা ভাইরাসের কারণে ঘোষিত লকডাউনের কারণে বিপর্যস্ত খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে, দাউদকান্দি উপজেলার সুন্দলপুর ইউনিয়নের শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ও তরুণ সমাজ সেবক মোঃ আরিফ মোল্লা তাহার বাড়ির ২০ জন ভাড়াটিয়ার ১ মাসের বাড়ি ভাড়া মওকুফ করে দেন।

করোনার কারণে অর্থনৈতিক মন্দা, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির পরিস্থিতিতে মানবিক দিক বিবেচনা করে চলতি মাসে ভাড়াটিয়াদের থেকে বাড়ি ভাড়া নেবেন না বলে জানান প্রবাসী দুই ভাই। 

এই সিদ্ধান্তকে সাধুবাদ জানান, দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলী(অব.) তিনি দাউদকান্দি উপজেলার সর্বস্তরের বাড়িওয়ালাদেরকে, তাদের ভাড়াটিয়ার প্রতি মানবিক আচরণের জন্য আহ্বান জানান।

প্রতিনিধির সাথে আরিফ মোল্লা বলেন, মেজর মোহাম্মদ আলী(অব.) আহবানে, সকল রাজনৈতিক কর্মকাণ্ডে উপস্থিত থাকি,তিনি গত কয়েকদিন আগে ফেসবুকের মাধ্যমে দাউদকান্দি উপজেলার সকল বাড়িওয়ালাদের কে মানবিক আচরণ করার জন্য অনুরোধ জানান, সেই লক্ষ্যে নিজ বাড়িতে ভাড়াটিয়াদের প্রতি মানবিক দৃষ্টিকোন থেকেই এই সিদ্ধান্ত নেয়া।মানুষের জন্য তো মানুষকেই এগিয়ে আসতে হবে। তাই আমাদের সাধ্যের মধ্যে কিছু মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি ভাড়াটিয়াদের কাছে এপ্রিল মাসের ভাড়া নেব না এবং দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে ভবিষ্যতেও এই সিদ্ধান্ত নিতে পারি।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.