||নিজস্ব প্রতিনিধি||
দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী (অব.) মানবিক নির্দেশনায়, করণাল পরিস্থিতির কারণে কর্মহীন হয়ে পড়া মানুষদের পাশে মানবিক দৃষ্টিকোণ থেকে পাশে থাকতে, গৌরীপুর ইউনিয়নের হাট-চান্দিনা, ওলানপাড়া ও গৌরীপুর পূর্ব বাজারের পাঁচ শতাধিক অসহায় কর্মহীন পরিবারের পাশে নিজস্ব অর্থায়নে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিলেন ,গৌরীপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও তরুণ সমাজ সেবক মোঃ মানিক মিয়া সরকার।

প্রতিনিধির সাথে সাক্ষাতে তিনি বলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যানের নির্দেশে এবং মানবিক দৃষ্টিকোণ থেকে অত্র ইউনিয়নের যে সমস্ত লোক করোনা ভাইরাসের আক্রমণের কারণে কর্মহীন হয়ে পড়েছেন তাদের পাশে থাকতে পেরে নিজেকে ধন্য মনে করছেন।
তিনি ইউনিয়নের সচ্ছল বিত্তবান ব্যক্তিদের উদ্দেশ্যে বলেন, যারা মানবিক সহায়তা দেওয়ার সক্ষমতা রাখেন , তারা যেন নিজের পাশে যে সমস্ত অসহায় কর্মহীন ব্যক্তি আছে তাদের পাশে দাঁড়ান।
সামাজিক ও শারীরিক দূরত্ব বজায় রেখে ইউনিয়নের তিনটি গ্রামে প্রায় পাঁচ শতাধিক পরিবারের মাঝে মানবিক সহায়তা পৌঁছে দেয়া হয়। স্বেচ্ছাসেবক হিসেবে ওয়ার্ড যুবলীগ, ছাত্রলীগ ও অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।