বিনামূল্যে পেঁয়াজের বীজ বিতরণ কার্যক্রম শুভ উদ্বোধন করেন কুমিল্লা জেলাপ্রশাসক

0 489

।। নিজস্ব প্রতিনিধি।। 

কুমিল্লার দাউদকান্দিতে বিনামূল্যে পেঁয়াজের বীজ বিতরণ কার্যক্রম শুভ উদ্বোধন করেন কুমিল্লা জেলাপ্রশাসক মোঃ আবুল ফজল মীর

বুধবার ( ২০ নবেম্বর ২০১৯) সকালে দাউদকান্দি উপজেলা সম্মেলন কক্ষে এই অনুষ্ঠান হয়, এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা জেলাপ্রশাসক মোঃ আবুল ফজল মীর, বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা জেলা ও চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী (অব.) সভাপতিত্ব করেন দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার কামরুল ইসলাম খান।

পরে পৃথক দুইটি ইউনিয়নে (জিংলাতুলি এবং ইলিয়টগঞ্জ দক্ষিণ) বিভিন্ন অনুষ্ঠানে ইলেকট্রিশিয়ান বিষয়ক প্রশিক্ষনে-সেলাই প্রশিক্ষণ কার্যক্রম এবং বীরমুক্তিযোদ্ধা জনাব সুবেদার মোঃ ইদ্রিস (মিলিটারী) সড়ক উদ্ধোধন করেন,অনুষ্ঠানে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে পেঁয়াজের বীজ, ভূমিহীনদের মাঝে খতিয়ান, দরিদ্রদের মাঝে রিক্সা, সেলাই মেশিন বিতরণ করেন

সে সময় উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সেলিম শেখ, উপজেলা কৃষি অফিসার মো: সারোয়ার জামান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার, গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আ,স,ম, আব্দুন নূর, ইউপি চেয়ারম্যান মো: মামুনুর রশিদ।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.