দাউদকান্দিতে ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

0 566

||নিজস্ব প্রতিনিধি||

কুমিল্লার দাউদকান্দি উপজেলা থেকে নারী মাদক ব্যবসায়ী কোহিনুর বেগমকে (৩০) গ্রেফতার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ। এসময় তার কাছ থেকে ২৯৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

শুক্রবার(১৯ জুন,২০২০) রাত ৯টার দিকে দাউদকান্দি মডেল থানায় কর্মরত এসআই(নিঃ)/মোঃ রাকিব হাসান সঙ্গীয় এএসআই(নিঃ) আমির হোসেন, এএসআই(নিঃ) মোঃ শরীফুল ইসলাম ও এএসআই(নিঃ) তানজিনা আক্তারসহ বিশেষ অভিযানে দাউদকান্দি মডেল থানাধীন পৌরসভাস্থ সবজিকান্দি মুক্তির বাড়ীর দক্ষিণ পার্শ্বে গেইটের সামনে বিদ্যূৎ খুঁটির গোড়ায় অবস্থানরত ইয়াবা ব্যবসায়ি কোহিনুরকে গ্রেফতার করে।
দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

কোহিনুর বেগম দাউদকান্দি পৌরসভার সবজিকান্দি গ্রামের মোঃ পন্ডিত মিয়ার স্ত্রী।

দাউদকান্দি মডেল থানার ওসি মোঃ রফিকুল ইসলাম জানান, তালিকাভুক্ত নারী মাদক বিক্রেতাদের মধ্যে অন্যতম। কৌহিনুর দীর্ঘদিন ধরে বিভিন্ন উপায়ে ইয়াবার চালান নিয়ে নিজ বাড়িতে ব্যবসা করে আসছিল। তার বাড়িতে নিয়মিত ইয়াবা সেবনের আসর বসতো। এছাড়া তার নিয়োজিত বেশ কয়েকজন যুবক খুচরা ও পাইকারিভাবে বিভিন্ন জায়গায় ইয়াবা চালান করতো। গোপন খবরের ভিত্তিতে শুক্রবারে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ২৯৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এই সংক্রান্তে উক্ত আসামী সহ তার সহযোগী আসামীদের বিরুদ্ধে দাউদকান্দি মডেল থানার মামলা নং-১৮, তাং-১৯/০৬/২০২০ইং, ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ সনের ৩৬(১) এর টেবিলের ১০(ক)/৪১ রুজু করা হয়েছে। অদ্য আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে আদালতে পাঠানো হয়েছে।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.