মালয়েশিয়ায় দাউদকান্দি-মেঘনা ইয়োথ কমিউনিটির ইফতার মাহফিল অনুষ্ঠিত

0 547

পবিত্র মাহে রমজান উপলক্ষে দাউদকান্দি-মেঘনা ইয়োথ কমিউনিটির আয়োজনে মালয়েশিয়ার কুয়ালালামপুরে রবিবার এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

দাউদকান্দি-মেঘনা ইয়োথ কমিউনিটি মালয়েশিয়া’র সভাপতি জালাল উদ্দিন সেলিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমান উল্লাহ আমানের পরিচালনায় উক্ত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ড.মোঃ রফিকুল ইসলাম।

দাউদকান্দি-মেঘনার মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশী ও বিভিন্ন সংগঠনের প্রবাসী বাঙালিরা এতে অংশগ্রহণ করেন।

ইফতার পূর্ব আলোচনায় বক্তারা রমজানের প্রকৃত তাৎপর্য রক্ষার্থে দেশের গরীব-দুস্থদের মাঝে সমাজের বিত্তবানদের যাকাতের অর্থ প্রদানের আহ্বান জানান। আলোচনা শেষে ইফতারের পুর্বে দাউদকান্দির কৃতি সন্তান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও কুমিল্লা-১  (দাউদকান্দি-মেঘনা) আসনের সংসদ সদস্য মেজর জেনারেল (অব:) মো: সুবিদ আলী ভূঁইয়া এমপি’র সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা করে এবং কুমিল্লা জেলার শ্রেষ্ঠ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী (অব:) এর ভবিষ্যত রাজনৈতিক সাফল্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.