ইতালির বলোনিয়ায় বৃহত্তর কুমিল্লা সমিতির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। সামসুল হক কে সভাপতি ও মোঃ নাজমুল এ হুদা (চয়ন) কে সাধারণ সম্পাদক করে ২১ সদস্যের এ কমিটি ঘোষিত হয়েছে ।
মোনায়েম ভূঁইয়া কে সিনিয়র সহ-সভাপতি এবং কাজী আজহারুল ইসলাম আখের, আক্তার হোসেন কাদির ও রাজু মিয়া কে সমিতির সহ-সভাপতি করা হয়েছে।
২০১৭-২০১৮ এর কার্যকরি এ কমিটির সহ-সাধারন সম্পাদক হয়েছেন যথাক্রমে আরিফ আহমেদ মোশতাক ও মনজুর রহমান (মনজু)। সাংগঠনিক সম্পাদক হয়েছেন মাসুদ হাওলাদার (মাসুদ) এবং সহ-সাংগঠনিক সম্পাদক হয়েছেন মেছবাহ উদ্দিন।
সাংস্কৃতিক সম্পাদক কামরুল ইসলাম এবং সহ-সাংস্কৃতিক সম্পাদক আকতার হোসেন সহ সমিতির অন্যান্যরা হলেন, ক্রীড়া সম্পাদক মোশাররফ হোসেন, সহ-ক্রীড়া সম্পাদক মাকছুদুল হাসান, দপ্তর সম্পাদক মোঃ জিপু, কোষাধ্যক্ষ আলাউদ্দিন ভূঁইয়া, , আন্তর্জাতিক সম্পাদক জাকির হোসেন, প্রচার সম্পাদক মোঃ মাসুদ সিকদার, সহ-প্রচার সম্পাদক হাসান ভূঁইয়া, ধর্ম বিষয়ক সম্পাদক নুরুল হক (মামুন) এবং মহিলা সম্পাদিকা মিতু রহমান।
নব-গঠিত কমিটিকে অভিনন্দন জানিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনের সংসদ সদস্য মেজর জেনারেল (অব:) মো: সুবিদ আলী ভূঁইয়া এমপি এবং কুমিল্লা জেলার শ্রেষ্ঠ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী (অব:)।