বাংলাদেশ লয়ার্স এন্ড ল স্টুডেন্টস এসোসিয়েশন’র “দি মিলেনিয়াম ইউনিভার্সিটি” শাখার সভাপতি নির্বাচিত দাউদকান্দির সোহাগ

593

বাংলাদেশ লয়ার্স এন্ড ল স্টুডেন্টস এসোসিয়েশন’র “দি মিলেনিয়াম ইউনিভার্সিটি” এর কার্যনির্বাহী পরিষদ-২০১৮ ইং গঠন করা হয়েছে।

ছবি: নবনির্বাচিত সভাপতি মোঃ সোহাগ মিয়া।

এতে কুমিল্লা জেলার দাউদকান্দির কৃতি সন্তান, দি মিলেনিয়াম ইউনিভার্সিট’র মেধাবী ছাত্র ও তরুন সংগঠক মোঃ সোহাগ মিয়া সভাপতি এবং আরেক মেধাবী ছাত্র, মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার কৃতি সন্তান-মনিরুজ্জামান সবুজ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন । মোঃ সোহাগ মিয়া ‘ঢাকাস্থ দাউদকান্দি-মেঘনা ছাত্র পরিষদ’ এর সাংগঠনিক পদেও নেতৃত্ব দিচ্ছেন।

ছবি: নবনির্বাচিত সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সবুজ।

১৩ মে ২০১৮ ইং তারিখে কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের এক জরুরি সভায় সংগঠনের চেয়ারম্যান রাসেল সিদ্দিকী, সভাপতি নাফিসা তালুকদার ও সাধারণ সম্পাদক আকিব মাহমুদ এর সাক্ষরিত এক প্রেস বার্তায় ২১ সদস্য বিশিষ্ট দি মিলেনিয়াম ইউনিভার্সিটি’র এই কমিটিকে অনুমোদন দেন।

ছবি: বাংলাদেশ লয়ার্স এন্ড ল স্টুডেন্টস এসোসিয়েশন’র “দি মিলেনিয়াম ইউনিভার্সিটি” শাখা কমিটির তালিকা।

নবনিযুক্ত কমিটির সাংগঠনিক সম্পাদক সানজিদা নওশিন প্রমি সহ অন্যানরা হলেন সহ-সভাপতি-আসাদ উল্লাহ আসিফ ভূঁইয়া, আরাফাত সুমন, ঊর্মি দাস, যুগ্ম-সাধারণ সম্পাদক- মোঃ সাদেক হোসেন, হুমায়ুন কবির, আকাশ মাহমুদ, সাংগঠনিক সম্পাদক-রুবেল মিয়া, রুদ্র রিজন, অর্থ সম্পাদক-ফাইজউদ্দিন তানভীর, ধর্ম সম্পাদক-আলামিন বাচ্চু, দপ্তর সম্পাদক-রাজিব আহমেদ, সাংস্কৃতিক সম্পাদক- খাইরুল ইসলাম, ক্রীড়া সম্পাদক-সরদার সাইফুল ইসলাম, প্রচার সম্পাদক- মাহিমা মাহি, সদস্য- মুক্তা আক্তার, অমৃত পোদ্দার, সুমাইয়া আক্তার, ইসমাত আরা আক্তার অনি।

আগামী এক বছরের জন্য এই কমিটিকে অনুমোদন দেয়া হয়।

উল্লেখ্য, এটি একটি অরাজনৈতিক ছাত্র সংগঠন। বিএলএলএস এর লক্ষ্য ও উদ্দেশ্যে বাংলাদেশের সকল আইনজীবী ও আইনের ছাত্রদের একত্রিত করার প্রয়াসে প্রতিটা বিভাগ, জেলা, পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে কমিটির মাধ্যমে একটি শক্তিশালী সংগঠন হিসেবে রুপান্তরিত হয়েছে এবং এই এসোসিয়েশনের মাধ্যমে আইনজীবী ও আইনের ছাত্রদের মধ্যে একটি সুসম্পর্ক তৈরি হয়।

সবার একটাই লক্ষ্য। মেধা, পরিশ্রম ও সামর্থ্য অনুযায়ী চেষ্টা থাকবে বাংলাদেশ লয়ার্স এন্ড ল স্টুডেন্টস এসোসিয়েশনকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.