নৌকার শক্তি, আমার শক্তি জনগণ : জেনারেল ভূঁইয়া

479

।। নিজস্ব প্রতিনিধি।।

কুমিল্লা-১ (দাউদকান্দি ও মেঘনা) আসনের সংসদ সদস্য এবং আসন্ন একাদশ সংসদ নির্বাচনে এই আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মেজর জেনারেল (অব.) মো. সুবিদ আলী ভূঁইয়া বলেছেন, আওয়ামী লীগের মার্কা নৌকা। নৌকার শক্তি জনগণ। আমার শক্তিও জনগণ তথা দাউদকান্দি ও মেঘনার মানুষ।। সুতরাং জনগণের ভোটেই বিজয়ের মাসে কুমিল্লা-১ আসনে আবারও নৌকার বিজয় সুনিশ্চিত হবে ইনশাল্লাহ।

সোমবার বিকেলে কুমিল্লার দাউদকান্দির বিভিন্ন স্থানে নির্বাচনী পথসভায় তিনি এ কথা বলেন।
এদিন ঢাকারগাঁও, শহীদনগর, গৌরীপুর বাজার, পেন্নাই মোড়, আমিরাবাদ, মহানন্দ, চিনামুড়া, চক্রতলা, পীতাম্বরদি, মলয় বাজার, নতুন বাজার, পাঠানতলী, মালাখালা, কালাসোনা ও হাটখোলায় প্রচারণা করেন সুবিদ আলী ভূঁইয়া।

প্রচারণায় উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় সর্বস্তরের জনগণ অংশ নেন।

উল্লেখ্য, টানা দুইবারের সাংসদ সুবিদ আলী ভূঁইয়া- বিএনপির ঘাঁটি বলে এক সময়ের পরিচিত এই আসন ২০০৮ সালের নির্বাচনে বিএনপির হেভিওয়েট প্রার্থী ও নেতা ড. খন্দকার মোশাররফ হোসেনকে বিপুলভোটে পরাজিত করে দীর্ঘ ৩৫ পর আসনটি আওয়ামী লীগকে উপহার দেন। এরপর ২০১৪ সালের নির্বাচনেও দলের বিদ্রোহী প্রার্থীকে বিপুলভোটে পরাজিত করেন তিনি।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.