কোণঠাসা হয়ে পড়েছেন ড. খন্দকার মোশাররফ, নির্বাচনী কর্মসূচি স্থগিত

549

।।নিজস্ব প্রতিনিধি।।

কুমিল্লা-১ ও ২ আসনে বিএনপির প্রার্থী ও দলটির জাতীয় স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন নির্বাচনী প্রচারণায় কোণঠাসা হয়েছে পড়েছেন। স্থগিত রেখেছেন নির্বাচনী কর্মসূচি।

স্থানীয় সূত্র জানায়, রোববার দাউদকান্দির গোয়ালমারীতে তার নির্বাচনী কর্মসূচি থাকলেও সে কর্মসূচি তাৎক্ষণিকভাবে বাতিল করেন। সূত্র আরও জানায়, পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই এর এজেন্টের সঙ্গে ফোনালাপ ফাঁস, এ ঘটনায় দাউদকান্দি থানায় রাষ্ট্রদ্রোহের অভিযোগ, কয়েকবার সংবাদ সম্মেলন ডেকে বাতিল করা, দাউদকান্দি উপজেলা বিএনপি অফিস ভাঙচুর ও হামলা এবং মেঘনা উপজেলা বিএনপির সভাপতি রমিজ লন্ডনী এক সংঘর্ষে গুরুতর আহত হওয়ার পর সাবেক মন্ত্রী খন্দকার মোশাররফ অনেকটাই কোণঠাসা হয়ে পড়েছেন।

রোববার বিজয় দিবসে তিনি দাউদকান্দির বিশ্বরোডে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে ফুল দেয়ার বাইরে আর কোনো কর্মসূচিতে অংশ নেননি। বর্তমানে তিনি দাউদকান্দিস্থ বাসভবনে অবস্থান করছেন। এ ঘটনায় দলের নেতাকর্মীরা হতাশ হয়ে পড়েছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.