নিরাপদ খাবার পানি সরবরাহে দাউদকান্দির ৩টি ইউনিয়নে পাইপ লাইন স্থাপনের কাজ চলছে

0 511

||নিজস্ব প্রতিনিধি ॥
কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার গ্রামীণ পর্যায়ে নগর সুবধিা সম্প্রসারণরে লক্ষ্যে পাইপ লাইন স্থাপনের মাধ্যমে নিরাপদ খাবার পানি সরবরাহের কাজ চলছে। জনস্বাস্থ্য প্রকৌশল অধদিপ্তররে অধিনে জিওবি ইউনিসেফ প্রকল্পের আওতায় জেলার দাউদকান্দি উপজলায় প্রাথমিক পর্যায়ে ৩টি ইউনিয়নে “Rural Piped Water Supply Scheme ” নির্মাণ কাজ শুরু হয়েছে। প্রতিটি স্কিমে উৎপাদক নলকূপ, পাম্প হাউজ, ওভারহেড ট্যাংক, আর্সেনিক-আয়রন রিমুভাল প্লান্টসহ প্রায় ১কিলোমিটার পাইপ লাইন স্থাপনের করা করা হচ্ছে। এর ফলে প্রায় ১ হাজারটি পরিবার নিরাপদ পানির সেবা ভোগ করতে পারবে।

এ বিষয়ে দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী বলনে, দাউদকান্দি উপজেলা খাবার পানির ক্ষেত্রে অত্যন্ত আর্সেনিক ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত। তাই উপজেলার সাধারণ মানুষের জন্য শতভাগ নিরাপদ খাবার পানি ও জীবনমান উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে আমি কাজ করে যাচ্ছি। যদিও কাজটি আমার জন্য একটি চ্যালেঞ্জ ছিলো। উপজেলার ১৫টি ইউনিয়নের মধ্যে জিওবি ইউনিসেফ প্রকল্পের আওতায় প্রাথমিকভাবে গোয়ালমারী, ইলিয়েটগঞ্জ (দ.) ও মারুকা ইউনিয়সহ ৩টি ইউনিয়নের মোট ১হাজারটি পরিবারের জন্য এ নিরাপদ খাবার পানির ব্যবস্থা করা হয়েছে। তবে, পর্যায়ক্রমে এ প্রকল্পের আওতায় বাকি ইউনিয়নগুলোকেও আন হবে। তিনি আরও বলনে, দাউদকান্দি উপজেলার সাধারণ মানুষের জন্য গত ৫বছরে প্রায় ২হাজারটি আর্সেনিকমুক্ত গভীর নলকূপ স্থাপন করা হয়েছে। বর্তমানে বিভিন্ন প্রকল্পের আওতায় আরও ১হাজাটি গভীর নলকূপ স্থাপন ও ২টি পুকুর পুনঃ খনন কাজ চলমান রয়েছে।

এ বিষয়ে দাউদকান্দি উপজলো জনস্বাস্থ্য প্রকৌশলী মো. তারেক রহমান দাউদকান্দি নিউজকে বলেন, মাননীয় প্রধান মন্ত্রীর দিনবদলের অঙ্গিকার ‘গ্রাম হবে শহর’ এই শ্লোগানকে বাস্তবে রূপ দেয়ার লক্ষ্যে দাউদকান্দি উপজেলা পরষিদ চেয়ারম্যানের দিক নির্দেশনায় মানুষ যাতে শতভাগ আর্সেসিকমুক্ত নিরাপদ খাবার পানি পায় সে লক্ষ্যে কাজ করে যাচ্ছে উপজেলা জনস্বাস্থ্য বিভাগ। এছাড়া আগামি ডিসেম্বরের আগেই এ কাজ সম্পন্ন হবে বলে আশা করেন তিনি।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.