সাংগঠনিক ঐক্য ও গণজোয়ারে নৌকার জয় সুনিশ্চিত : জেনারেল ভূঁইয়া

638

।। নিজস্ব প্রতিনিধি।।

কুমিল্লা-১ (দাউদকান্দি ও মেঘনা) আসনের সংসদ সদস্য এবং আসন্ন একাদশ সংসদ নির্বাচনে এই আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মেজর জেনারেল (অব.) মো. সুবিদ আলী ভূঁইয়া বলেছেন, সাংগঠনিক ঐক্য ও গণজোয়ারে আবারও নৌকার জয় সুনিশ্চিত হবে ইনশাল্লাহ।

শুক্রবার (১৪ ডিসেম্বর ২০১৮) আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মেঘনার জয়পুরে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মেঘলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান  শফিকুল আলমের সভাপতিত্বে পথসভায় উপস্থিত ছিলেন, মেঘনা উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রতন সিকদার, উপজেলা ভাইস চেয়ারম্যান তাজুল ইসলাম তাজ, সানাউল্লাহ  চেয়ারম্যান, হারুন চেয়ারম্যানসহ অন্যান্যরা।

উল্লেখ্য, টানা দুইবারের সাংসদ সুবিদ আলী ভূঁইয়া- বিএনপির ঘাঁটি বলে এক সময়ের পরিচিত এই আসন  ২০০৮ সালের নির্বাচনে বিএনপির হেভিওয়েট প্রার্থী ও নেতা ড. খন্দকার মোশাররফ হোসেনকে বিপুলভোটে পরাজিত করে দীর্ঘ ৩৫ পর আসনটি আওয়ামী লীগকে উপহার দেন। এরপর ২০১৪ সালের নির্বাচনেও দলের বিদ্রোহী প্রার্থীকে বিপুলভোটে পরাজিত করেন তিনি।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.