এক সময় বাংলাদেশের পরিচিতি ছিল প্রাকৃতিক দুর্যোগপূর্ণ অর্ধাহার অনাহার কবলিত বিধ্বস্ত অর্থনৈতিক কাঠামোর একটি দরিদ্র দেশ হিসাবে। এখন বাংলাদেশের বর্তমান সাফল্য দেখে বিশ্ববাসী বিস্মিত হয়। শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের চলমান উন্নয়ন প্রক্রিয়ার ধারাবাহিকতায় বাংলাদেশে প্রথমবারের মত সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উদ্যোগে বিদ্যমান টোল আদায় পদ্ধতির পাশাপাশি দ্রুতগতিতে টোল আদায়ের জন্য দাউদকান্দি টোল প্লাজায় এমাসেই চালু হচ্ছে ডিজিটাল ‘টাচ অ্যান্ড গো’ প্রযুক্তি।
ডিজিটাল কার্ড, টাচ অ্যান্ড গো-সংশ্লিষ্ট মেশিনে স্পর্শ করলে স্বয়ংক্রিয়ভাবে টোল পরিশোধ হয়ে যাবে। এতে সময় কম লাগার পাশাপাশি টোল ব্যবস্থা আরো স্বচ্ছ ও শতভাগ টোল আদায় নিশ্চিত হবে।
এক্ষেত্রে আগে থেকেই কার্ড বিক্রির ব্যাবস্থা করবে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। থাকবে কার্ড রিচার্জের ব্যবস্থাও। তবে শতভাগ গাড়ি স্মার্টকার্ড ব্যবহার নাও থাকতে পারে। তাই বিদ্যমান ম্যানুয়াল পদ্ধতিতে টোল আদায় ব্যবস্থাও বহাল রাখা হবে। এজন্য দুই ধরনের পৃথক টোল বুথ থাকবে।
জানা গেছে, ১৮ ই মার্চ, ১৯৯৭ তারিখ, মালয়েশিয়ার Jalan Pahang Toll Plazaয় প্রথম ‘টাচ অ্যান্ড গো’ সিস্টেম ইনস্টল ও ব্যবহার করা হয়েছিল। নতুন এই প্রযুক্তিটি প্রথম যখন চালু করা হয়েছিল, তখন ‘টাচ অ্যান্ড গো’ কার্ড ব্যবহারে উৎসাহিত করার জন্য টোলের সাধারন চার্জ থেকে ১০% ডিসকাউন্ট সুবিধা পেয়েছিল।

