কুমিল্লার দাউদকান্দিতে ঢাকাগামী তিশা পরিবহনের একটি বাসের সাথে রডবাহী লরির সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৩ জন নিহত ও ১২ জন আহত হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনকে আশংকাজনক অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ বিকাল ৪ টার দিকে দাউদকান্দি উপজেলার গৌরিপুরের গাজীপুর এলাকায় এ ঘটনা ঘটে।
প্রতক্ষ্যদর্শি ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকামুখী যাত্রীবাহি বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা রডবাহী লরিকে পেছন থেকে ধাক্কা দিলে এ ঘটনা ঘটে।
জানা গেছে, দুর্ঘটনায় হেলপার নিহত হয়েছে তবে চালক পলাতক রয়েছে।