গৌরীপুর ইউনিয়নে ১শ ৫০ টি পরিবারের মাঝে করোনা প্রতিরোধে সুরক্ষা সামগ্রী বিতরণ

0 268

||শাহিন আহমেদ|| কুমিল্লা দাউদকান্দি উপজেলার গৌরীপুর ইউনিয়নে ১শ’ ৫০টি পরিবারের মাঝে করোনা প্রতিরোধে সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।বৃহস্পতিবার(১৩ আগস্ট,২০২০) গৌরীপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে,দাউদকান্দি উপজেলা পরিষদের এলজিএসপি-৩ প্রকল্পের আওতায় জনস্বাস্থ্য, স্বাস্থ্য সচেতনতা ও পরিষ্কার পরিচ্ছন্নতার লক্ষ্যে সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা নির্বাহি অফিসার কামরুল ইসলাম খান, গৌরীপুর ইউনিয়নের চেয়ারম্যান আবুল হোসেন সরকারের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, গৌরীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ওয়াদুদ সরকার, ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মোঃ মমিনুল হক, আওয়ামী লীগ নেতা আবুল কাশেম, হাসান‌ ও ইউনিয়নের সকল ওয়ার্ডের মেম্বারগন, সচিব ও গ্রাম পুলিশের সদস্যরা।

উল্লেখ্য প্রতিটি পরিবারের সদস্যদের করোনা প্রতিরোধের জন্য সুরক্ষা সামগ্রী হিসেবে ১কেজি ব্লিচিং পাউডার,২ টি সাবান ও ৫টি করে সার্জিক্যাল মাস্ক বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহি অফিসার কামরুল ইসলাম খান বলেন, করোনাভাইরাস (COVID-19) একটি বৈশ্বিক মহামারী, অসচেতনতা, অসাবধানতা থেকেই এ রোগের প্রাদুর্ভাব। কোন প্রতিষেধক আবিষ্কার না হওয়ায় একমাত্র প্রতিরোধ ব্যবস্থার মাধ্যমে এ রোগ থেকে বেঁচে থাকা সম্ভব।
তিনি আরো বলেন সরকারের বিধি-নিষেধ মোতাবেক দাউদকান্দি উপজেলাবাসীর করোনাকালে মানবিক সহায়তা প্রদান থেকে শুরু করে শিশুখাদ্য নগদ অর্থ ও করোনা প্রতিরোধে সুরক্ষা সামগ্রী অব্যাহতভাবে বিতরণ করা হচ্ছে।
এলজিএসপি-৩ প্রকল্পের আওতায় দাউদকান্দি উপজেলার সকল ইউনিয়নের এই কার্যক্রম চলছে বলে তিনি জানান।

ইউপি চেয়ারম্যান আবুল হাশেম সরকার বলেন, দেশরত্ন শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বের কারণে বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে করোনা ভাইরাসের প্রকোপ এখনো নিয়ন্ত্রণে। উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসারের দিকনির্দেশনা মোতাবেক কাজ করে যাচ্ছি। ইতিপূর্বে ইউনিয়নের সাধারণ অসহায় মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে উপজেলা পরিষদের সার্বিক সহযোগিতায় ত্রাণ ও মানবিক সহায়তা সুষ্ঠুভাবে বিতরণ করা হয়।
করোনা ভাইরাস প্রতিরোধে এলজিএসপি-৩ প্রকল্পের আওতায় আজ আমার ইউনিয়নের দেড়শ টি পরিবারের মাঝে সাবান ,ব্লিচিং পাউডার, ও সার্জিক্যাল মাস্ক বিতরণ করি।

এ সময় তিনি করোনা প্রতিরোধে সকলকে সামাজিকভাবে দূরত্ব বজায় রেখে চলা, সকল সরকারি বিধি নিষেধ মানা ও সরকারি স্বাস্থ্য বিধি মোতাবেক চলাচলের জন্য সকলকে অনুরোধ জানান।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.