দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যানের অনন্য উদ্যোগ, বালু শ্রমিকদের সঙ্গে ইফতার

733

জনপ্রতিনিধিরা পুরো রমজান ব্যস্ত থাকেন বিভিন্ন সংগঠনের ইফতার পার্টি নিয়ে। এসব ইফতার পার্টির অধিকাংশ হয় দলীয় নেতাকর্মীদের সঙ্গে। কিন্তু এর সম্পূর্ণ ব্যতিক্রম ও অনন্য উদ্যোগ নিলেন দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী (অব.)।

ছবি: গোমতী নদীর তীরে বালু শ্রমিকদের সাথে ইফতার করছেন মেজর মোহাম্মদ আলী (অব.)।

বুধবার সন্ধ্যায় হঠাত করেই ইফতার করেছেন গোমতীর নদীর তীরে কর্মরত বালু শ্রমিকদের সঙ্গে|

উপজেলা চেয়ারম্যানের এমন আকস্মিক ও ব্যতিক্রম কাজে অবাক হয়েছেন বালু শ্রমিকরা। কেউ কেউ মেজর মোহাম্মদ আলীকে জড়িয়ে ধরে আবেগাপ্লুত হয়েছেন।

অনুভূতি প্রকাশ করতে গিয়ে বালু শ্রমিক আব্দুর রহিম জানান, কোনো মেম্বারও কোনো দিন আমাদের সাথে ইফতার করে নাই। উপজেলা চেয়ারম্যান আসছেন, মনে হয় স্বপ্ন দেখতাছি। মোহাম্মদ আলী সাব-আমাদের সাথে ধুলাবালিতে বসে ইফতার করেছেন- ঈদের মত লাগতাছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.