দাউদকান্দিতে নৌকার নির্বাচনী শোভাযাত্রা জনসমুদ্রে পরিণত

506

।। নিজস্ব প্রতিনিধি।।

কুমিল্লা-১ (দাউদকান্দি ও মেঘনা) আসনের সংসদ সদস্য এবং আসন্ন একাদশ সংসদ নির্বাচনে এই আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মেজর জেনারেল (অব.) মো. সুবিদ আলী ভূঁইয়ার নির্বাচনী শোভাযাত্রা জনসমুদ্রে রূপ লাভ করে। বুধবার বিকেলে নৌকার পক্ষে দাউদকান্দির বিশ্বরোডস্থ কেন্দ্রীয় ঈদগাহ মাঠ থেকে বের হওয়া বিশাল জনসমুদ্রের এই  শোভাযাত্রা ঈদগাহ থেকে শুরু হয়ে দাউদকান্দির বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

ফরহাদ আহমেদের ক্যামেরায় বিশাল জনসমুদ্রের বিভিন্ন চিত্র :

ছবি : দাউদকান্দি কেন্দ্রীয় ঈদগাহ মাঠে নৌকার বিশাল জনসমুদ্রের শোভাযাত্রার প্রস্তুতি নিচ্ছেন নেতাকর্মীরা।

ছবি : দাউদকান্দি বাজার অভিমুখে শোভাযাত্রার একাংশ।

ছবি : শোভাযাত্রায় অংশ নেন উপজেলার সকল মুক্তিযোদ্ধা। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সদ্য সাবেক কমান্ডার খোরশেদ আলমের নেতৃত্বে এগিয়ে চলেছেন মুক্তিযোদ্ধারা।

ছবি : আওয়ামী লীগের নির্রাচনী প্রতীক নৌকা নিয়ে এগিয়ে চলেছেন এক কৃষক।

ছবি : যতদূর চোখ যায়- মানুষ আর মানুষ।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.