।। নিজস্ব প্রতিনিধি।।
কুমিল্লা দাউদকান্দির উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প ( ইউজিডিপি ) উপজেলা বিভিন্ন ইউনিয়নের রাজমিস্ত্রী/নির্মাণ শ্রমিকদের নির্মাণ কাজের দক্ষতা বৃদ্ধিমুলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়
বুধবার ( ১১ ডিসেম্বর ২০১৯) উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়, এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী (অব.) সভাপতিত্বে করেন দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার কামরুল ইসলাম খান।

একাদশ জাতীয় নির্বাচনী ইশতেহারে আধুনিক গ্রামে কি থাকবে এ বিষয়ে কতিপয় লক্ষ্য ও পরিকল্পনা জনগণের কাছে তুলে ধরেছেন মাননীয় প্রধানমন্ত্রীর। এসব পরিকল্পনা ও লক্ষ্যসমূহের মধ্যে অন্যতম হলো উন্নত রাস্তাঘাট, যোগাযোগ, সুপেয় পানি, আধুনিক স্বাস্থ্য সেবা, সুচিকিৎসা, মানসম্পন্ন শিক্ষা, উন্নত পয়ঃনিষ্কাশন ও বর্জ্য ব্যবস্থাপনা, বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ বৃদ্ধি, কম্পিউটার ও দ্রুত গতি সম্পন্ন ইন্টারনেট সুবিধা, বিদ্যুতিক সরঞ্জাম মানসম্পন্ন ভোগ্য পন্যের বাজার সম্প্রসারণের মাধ্যমে প্রতিটি গ্রামকে আধুনিক শহরের সকল সুবিধা দেওয়ার ব্যবস্থা নেওয়া হবে। তারই ধারাবাহিকতায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর আওতায় কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার সর্বত্র বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্মাণ, রাস্তাঘাট ব্রিজ-কালভার্ট, গ্রামীণ হাট-বাজার, সামাজিক অবকাঠামো নির্মাণ, মুক্তিযোদ্ধা বাসস্থান, উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, ইউনিয়ন পরিষদ ভবন, খাল, রাবার ড্যাম, ফ্লাইওভার, কমিউনিটি ক্লিনিক ও পুকুর খনন এবং এডিপিও উন্নয়ন তহবিল দ্বারা বিভিন্ন উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করা হয়ে থাকে। উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি)থেকে দাউদকান্দি উপজেলার সর্বপ্রথম রাজমিস্ত্রি নির্মাণ শ্রমিকদের প্রশিক্ষণ গ্রহণ করা হয়েছে। যার ফলে দক্ষতা তথা নির্মাণজ্ঞান সম্পন্না নির্মাণ শ্রমিক তৈরি হবে।