ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে গণপরিবহনে অতিরিক্ত ভাড়া ও যাত্রী বহনে জরিমানা আদায়

0 926

||শাহিন আহমেদ|| ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের দাউদকান্দিতে গণপরিবহনে অতিরিক্ত যাত্রী বহনে জরিমানা আদায় করেছে মোবাইল কোর্ট।

সোমবার(১০ আগষ্ট) দুপুরে মহাসড়কের দাউদকান্দি গৌরীপুর এলাকায় বিভিন্ন যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ১২ হাজার ৮শ’ টাকা জরিমানা আদায় করেন দাউদকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সেলিম শেখ।

সামাজিক দূরত্ব না মেনে চলাফেরা ও মুখে মাস্ক না থাকায় প্রতিদিন করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। দেশের সবচেয়ে ব্যস্তময় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কটি দাউদকান্দি উপজেলায় হওয়ায় করোনা ভাইরাস যেন ছড়াতে না পাড়ে সেই জন্য সর্তক অবস্থানে কাজ করছে উপজেলা প্রশাসন।

কিন্ত গণপরিবহণগুলোতে প্রায়ই দেখা যাচ্ছে অসচেতনা সাথে বাড়তি ভাড়া গুণতে হচ্ছে যাত্রীদের । মাস্ক পড়া সরকারিভাবে নির্দেশনা থাকলেও কেউই তা মানছে না। এই মহামারিতে শহর ও গ্রামের মানুষ মাস্ক ছাড়া বেখেয়ালি হয়ে পরিবহণে যাতায়াতে চালক যাত্রীদের নেই ভয় ভিতি ও স্বাস্থ্য সচেতনতা।

দাউদকান্দি নিউজ এর প্রতিনিধির সাথে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সেলিম শেখ বলেন, সরকার মহামারী করোনা প্রতিরোধে সকল ধরনের প্রতিরোধমূলক ব্যবস্থা নিচ্ছেন, করোনা প্রতিরোধে দেশের প্রতিটি মানুষকে সচেতন ও স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। গণপরিবহনের মাধ্যমে এবং জনাকীর্ণ এলাকায় করোনার প্রাদুর্ভাব বেশি ছড়াতে পারে বিধায় সকল গণপরিবহনের চালক, যাত্রী এবং সাধারণ মানুষদের আরো সচেতন হতে হবে। জনকল্যাণের স্বার্থে এ অভিযান পরিচালনা অব্যাহত থাকবে। সবাইকে করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান তিনি।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.