মেজর মোহাম্মদ আলী’র নির্দেশে,করোনা রোগীদের বাড়ি খাবার পৌঁছে দিলেন ছাত্রলীগ সভাপতি ও আল-আমিন

0 595

||নিজস্ব প্রতিনিধি||

দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমনের নির্দেশে দাউদকান্দি উপজেলা ছাত্রলীগের সভাপতি ও ফ্রান্স প্রবাসী মোঃ আল-আমিন চৌধুরী, দাউদকান্দি পৌরসভার করোনা পজেটিভ রোগীদের বাড়ী বাড়ী গিয়ে ভিটামিন সি সমৃদ্ধ খাবার পৌছে দেন এবং উপজেলা চেয়ারম্যানের পক্ষে কুশল বিনিময় করেন এবং রোগীদের স্বাস্হের খোঁজ-খবর নেন।

ছবি: দাউদকান্দি উপজেলা চেয়ারম্যানের উদ্যোগে পজেটিভ রোগীদের জন্য ভিটামিন সি সমৃদ্ধ ফলমূল রোগীদের বাড়ি পৌঁছে দেয়া হয়।

এ প্রসঙ্গে দাউদকান্দি উপজেলা ছাত্রলীগের সভাপতি ও ফ্রান্স প্রবাসী আল-আমিন বলেন, করোনার বর্তমান অবস্থায় আমাদের উচিত করোনা প্রতিরোধের দিকে বেশি গুরুত্ব দেয়া। রোগ বিশেষজ্ঞরা বলছেন রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ানো জন্য পুষ্টিকর খাবার খেতে। করোনা ভাইরাসের বিরুদ্ধে নিজের মনোবল বৃদ্ধি করা। দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মহোদয় দীর্ঘ তিন মাস করোনার প্রভাব থেকে দাউদকান্দিবাসীকে রক্ষা করতে দাউদকান্দি ও শহর থেকে প্রত্যন্ত অঞ্চলে ঘুরে বেড়িয়েছেন।
নিজের ঝুকির কথা চিন্তাও করেনি একবার। মহান আল্লাহ তাআলা আমাদেও এই মহান নেতাকে করোন থেকে মুক্ত রেখেছেন। আমরা আল্লাহ তায়ালার কাছে শুকরিয়া আদায় করি। আজ তারই নির্দেশে দাউদকান্দি পৌরসভার প্রতিটি করোনা রোগীর বাড়ীতে ভিটামিন সি সমৃদ্ধ খাবার পৌছে দিলাম। মহান আল্লাহ তাআলা দাউদকান্দি সহ সারা বিশ্ব থেকে এ করোনা মুক্ত করুন।

বিশেষজ্ঞরা বলেছেন, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত না হয়ে নিজে ও জনগণকে কিভাবে সচেতন করা যায়, সে বিষয়ে আমাদের চেষ্টা করা। আমি, আপনি কেউ কিন্তু এই ভাইরাস থেকে নিরাপদ নই। তাছাড়া বিশ্বব্যাপী ছড়ানো এই ভাইরাসের প্রতিষেধক এখনো আবিষ্কৃত হয়নি। কিন্তু কিছু বেসিক বিষয় আছে, সেগুলো মেনে চলে এই প্রাণঘাতী করোনা ভাইরাস থেকে মুক্তি পাওয়া যাবে। তার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ হলো খাদ্যাভ্যাস, ভিটামিন সি সমৃদ্ধ খাবার। কারণ এর মাধ্যমেই আমরা সঠিক রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে সমতা বাড়তে পারে।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.