||নিজস্ব প্রতিনিধি||
সারাদেশে করোনা প্রাদুর্ভাবের মধ্যেই শুরু হয়েছে পবিত্র মাহে রমযান।সংক্রমন ঠেকাতে বিভিন্ন স্থানে বসা ইফতারের দোকান বন্ধ রাখা হয়েছে। এক ভিন্ন রোজার মাস দেখছে ইলিয়টগঞ্জ (উঃ) ইউনিয়নবাসী। এ ছাড়াও কাজের অভাবে নিম্ন আয়ের মানুষজন পড়েছে বিপাকে।
দুর্দিনে এসব নিম্ন আয়ের মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন দাউদকান্দির ইলিয়টগঞ্জ (উঃ) ইউনিয়ন যুবলীগের সভাপতি আক্তার হোসেন মুন্না। ইউনিয়নের রায়পুর CNG ষ্ট্যান্ড,কুশিয়ারা,সিংন্গুলা,বাজার, ও পথে পথে ভ্রাম্যমাণ ইফতার বিতরন করছেন তিনি। এতে করে কিছুটা হলেও খাবারের নিশ্চয়তা পাচ্ছে নিম্ন আয়ের খেটে-খাওয়া মানুষ গুলো।

আক্তার হোসেন মুন্নার সাথে কথা বলে জানা গেছে দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী (অব.)এর সার্বিক নির্দেশনায় তিনি ভ্রাম্যমাণ ইফতার বিতরণ করছেন। প্রতিদিন প্রায় একশত’র অধিক প্যাকেট খাবার বিতরন করা হয়। তার বিতরন করা খাবারের মধ্যে থাকে – , বিরিয়ানি, খেজুর,আপেল ইত্যাদি। তিনি আরো জানান চাহিদা বিবেচনায় প্যাকেট সংখ্যা বাড়াতে পারেন। এই ইফতার বিতরন কার্যক্রম শেষ রোজা পর্যন্ত চলবে বলে তিনি জানান।
এছাড়াও মুন্না এই সময় স্হানীয় সাংসদ ও উপজেলা চেয়ারম্যানের পক্ষ থেকে বিভিন্ন উপহার সামগ্রী বিতরন করে যাচ্ছেন।
মুন্না আহ্বান জানান এই ক্রান্তি কালে সবাইকে যার যার অবস্থা থেকে মানুষের পাশে থাকতে।