ইতালির বলোনিয়া শহরে বসবাসরত বৃহত্তর দাউদকান্দি প্রবাসীদের আয়োজনে ইতালি ভ্রমণরত কুমিল্লা জেলার শ্রেষ্ঠ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী (অব:) এর সন্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ইতালির বলোনিয়া মুসলিম সেন্টারে এই ইফতার পার্টির আয়োজন করা হয়। ইফতার মাহফিল উপস্থিত হলে বলোনিয়া শহরে বসবাসরত বৃহত্তর দাউদকান্দি প্রবাসীরা ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন তাদের চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলীকে। এসময় তিনি উপস্থিত সকলের প্রতি ধন্য়বাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন ।
এর আগে একই ভাবে ইতালির রাজধানী রোম- এ বসবাসরত বৃহত্তর দাউদকান্দি প্রবাসীদের আয়োজনে গত ৬ জুন মেজর মোহাম্মদ আলী (অব:) এর সন্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছিল।
গৌরীপুর সরকারী ডিগ্রি কলেজ শাখা ছাএলীগের সাবেক সভাপতি ও সাবেক এজিএস এবং দাউদকান্দির বলোনীয়া প্রবাসী আবু বকর সিদ্দিকর সহযোগীতায় বলোনিয়ায় অনুষ্ঠিত এই ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বলোনিয়াস্থ বাংলাদেশী কমিউনিটির সাবেক সভাপতি আলম সরকার সহ বলোনিয়া ইতালিতে বসবাসরত বৃহত্তর দাউদকান্দি প্রবাসীরা উপস্থিত ছিলেন ।
