দেবীদ্বারে নৌকার মেয়র প্রার্থীর প্রচারণায়, মেজর (অব.) মোহাম্মদ আলী এবং আওয়ামী লীগ নেতৃবৃন্দ

0 240

||নিজস্ব প্রতিনিধি||
কুমিল্লা জেলার দেবীদ্বার উপজেলায় আসন্ন দেবীদ্বার পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী মোঃ সাইফুল ইসলাম শামীমের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করেছেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য এবং দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী (অব.) ।
নির্বাচনী প্রচারণায় আরো অংশগ্রহণ করেন, তিতাস উপজেলা পরিষদের চেয়ারম্যান পারভেজ সরকার, দেবীদ্বার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তফা কামাল চৌধুরী, উপজেলা যুবলীগের সভাপতি আবুল কাশেম ওমানী, দাউদকান্দি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তারিকুল ইসলাম নয়ন, তিতাসের ভাইস চেয়ারম্যান ফরহাদ ফকির, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবু কাউছার অনিকসহ কুমিল্লা উত্তর জেলা ও দেবীদ্বার উপজেলা ও পৌর আওয়ামী লীগ সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

নির্বাচনী প্রচারণায় নেতৃবৃন্দরা পৌর সদরের নিউমার্কেট এলাকার বিভিন্ন ওয়ার্ডে  লিফলেট বিতরণ ও পথসভা করে নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে ভোট চান।
উল্লেখ্য,আগামী ১৫ জুলাই পর্যন্ত প্রচারণা চলবে এবং ১৭ জুলাই ইভিএমে ভোটগ্রহণ করা অনুষ্ঠিত হবে।

পৌরসভায় বর্তমানে ভোটার ৪৪ হাজার ৫৮৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২২ হাজার ৪৯৮ আর নারী ভোটার ২২ হাজার ৮৯।
২০০২ সালের ১৫ সেপ্টেম্বর দেবীদ্বার উপজেলার সদর ইউনিয়ন এবং গুনাইঘর উত্তর, গুনাইঘর দক্ষিণ ও সুবিল ইউনিয়নের কয়েকটি গ্রাম নিয়ে দেবীদ্বার পৌরসভা প্রতিষ্ঠিত হয়। এর ২১ বছর পর গত ৩১ মে দেবীদ্বার পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। গত ১৮ জুন ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন।

এ ছাড়া স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে সাংবাদিক এ বি এম আতিকুর রহমান বাশার (মোবাইল ফোন), আলহাজ আবুল কাশেম (নারকেলগাছ), এম এ কাইয়ুম ভুইয়া (ক্যারামবোর্ড), শাহজাহান মোল্লা (ইস্ত্রি) অ্যাডভোকেট মোহাম্মদ সাইফুল ইসলাম সরকার (জগ), ব্যবসায়ী শরীফুল ইসলাম সুমন (চামচ) ও সাংবাদিক আবুল খায়ের (কম্পিউটার) প্রতীক পেয়েছেন।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.