বাদল রায়ের রোগ মুক্তির জন্য বিশেষ দোয়া/প্রার্থনা অনুষ্ঠিত

0 444

বৃহত্তর দাউদকান্দির কৃতি সন্তান, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক ফুটবল তারকা, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ও অলিম্পিক এসোসিয়েশন এর সহ-সভাপতি এবং মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের সাবেক পরিচালক বাদল রায় এর রোগ মুক্তির জন্য শুক্রবার দাউদকান্দি,মেঘনা ও তিতাস উপজেলাধীন সকল মসজিদ, মন্দিরে বিশেষ দোয়া ও প্রার্থনা করা হয়েছে।

উল্লেখ্য যে, গত সোমবার রাতে শ্রী বাদল রায় ওয়ারিস্থ নিজ বাসায় অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে নেয়া হয়। সেখানে তিনি মঙ্গলবার পর্যন্ত নিউরো আইসীউতে ছিলেন । তার অবস্থা সংকটাপন্ন হলে উন্নত চিকিৎসার জন্য গত বুধবার সকাল ৮ টায় এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুর পাঠানো হয়েছে। এর আগে চিকিৎসকেরা জানিয়েছিল, তার মস্তিস্কে মৃদু রক্তক্ষরণ হয়েছে। বাদল রায়ের জ্ঞান আছে, তবে শরীরের বাঁ-দিকটা কিছুটা অবশ।

শ্রী বাদল রায় যেন দ্রুত সুস্থ হয়ে বৃহত্তর দাউদকান্দি তথা কুমিল্লাবাসীর মাঝে ফিরে আসে সে জন্য আল্লাহ/সৃষ্টিকর্তার নিকট শুক্রবার দাউদকান্দি, মেঘনা ও তিতাস উপজেলাধীন সকল মসজিদ, মন্দিরে বিশেষ দোয়া ও প্রার্থনা করার জন্য বিশেষ ভাবে অনুরোধ জানিয়েছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনের সংসদ সদস্য মেজর জেনারেল (অব:) মো: সুবিদ আলী ভূঁইয়া এমপি এবং কুমিল্লা জেলার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান ও দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী (অব:)।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.