দাউদকান্দির চেয়ারম্যানকে এবার বরণ করে নিলেন দাউদকান্দির বলোনিয়া প্রবাসীরা

0 739

কুমিল্লা জেলার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান  ও দাউদকান্দি উপজেলা পরিষদের  চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী (অব:) কে এবার ইতালির  বলোনিয়া শহরে  বৃহত্তর দাউদকান্দির বলোনিয়া প্রবাসীরা বরণ করে নিয়েছেন।

এর আগে গত ২৯ মে ফ্রান্সের রাজধানী প্যারিসে বৃহত্তর দাউদকান্দির প্যারিস প্রবাসীরা তাঁকে বরণ করে নিয়েছিলেন। এর পর গত ২ জুন তিনি ইতালি চলে যান। ইতালির রোম ও ফ্লোরেন্স সফরের পর  তিনি ৮ জুন ভেনিস  পৌঁছান ।  ভেনিসে তাঁর সফর সঙ্গী ও পরিবারের সদস্যদের একটি হোটেলে রেখে শুধুমাত্র বলোনিয়া প্রবাসী দাউদকান্দির মানুষ ও জনগণের টানে  এবং তাদের  সাথে সাক্ষাতের উদ্দেশ্যে  বলোনিয়ার  পথে রওনা করেন।

তিনি ভেনিস থেকে  বলোনিয়া ট্রেন স্টেশনে পৌঁছালে তাঁকে  ফুল দিয়ে বরণ করে  নেন গৌরীপুর সরকারী ডিগ্রি কলেজ শাখা ছাএলীগের সাবেক সভাপতি ও  এজিএস আবু বকর সিদ্দিকের নেতৃত্বে বৃহত্তর দাউদকান্দির বলোনিয়া প্রবাসীরা।

 

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.