কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলায় আধুনিক নদী বন্দর করার ঘোষণা দেয়া হয়েছে। রবিবার ‘দাউদকান্দি-হোমনা-রামকৃষ্ণপুর’ নৌপথের ক্যাপিটাল ড্রেজিং কাজের উদ্বোধন অনুষ্ঠানে এই ঘোষণা দিয়েছেন নৌ-পরিবহন মন্ত্রী শাহজাহান খান এমপি।
সুত্র জানায়, কুমিল্লা ১ (দাউদকান্দি ও মেঘনা) আসনের সাংসদ সদস্য মেজর জেলারেল (অবঃ) মোঃ সুবিদ আলী ভূঁইয়া এমপি বারংবার সংসদে এই প্রস্তাব উত্থাপন করায় তা বাস্তবায়ন হতে যাচ্ছে।
এব্যাপারে সাংসদ পুত্র ও দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী (অব:) এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ‘দাউদকান্দিকে নদী বন্দর ঘোষণা আমাদের দীর্ঘ দিনের প্রত্যাশিত দাবী। নদী বন্দরটি নির্মিত হলে নৌপথে নাগরিক সেবা নিশ্চিত হওয়ার পাশাপাশি বাণিজ্য সম্প্রসারণ ঘটবে ফলে সরকারের যেমন রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জন হবে তেমনি দাউদকান্দিতে আরও বেশি উন্নয়ন হবে।‘
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান কমডোর এম মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রতিরক্ষা মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং সংসদ সদস্য মেজর জেনারেল (অব:) মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়া, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো: আব্দুস সবুর, কুমিল্লা জেলা ও চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ উপজেলা পরিষদ চেয়ারম্যান এবং দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী (অব:) সহ প্রমুখ ।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.