কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার হাসানপুর শহীদ নজরুল সরকারী ডিগ্রী কলেজ শাখা ছাত্রদলের সাধারন সম্পাদক রুবেল সরকারকে ইয়াবা সহ গ্রেপ্তার করেছে পুলিশ।
দাউদকান্দি মডেল থানার সূত্রে জানা যায়, শুক্রবার রাত ১১টায় এসআই মাহফুজ এর নেতৃত্বে অভিযান চালিয়ে বিপুল পরিমান ইয়াবা সহ রুবেল সরকারকে গ্রেফতার করা হয়েছে।
এব্যাপারে দাউদকান্দি মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে এবংপরে তাকে কুমিল্লা জেল হাজতে প্রেরন করা হয়েছে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.