||নিজস্ব প্রতিনিধি||
কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুরের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান গৌরীপুর সুবল-আফতাব উচ্চ বিদ্যালয়ের নবনির্বাচিত অভিভাবক প্রতিনিধি সদস্যবৃন্দের উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (০৮ জুলাই,২০২০) গৌরীপুর সুবল-আফতাব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অফিস কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন নির্বাচিত অভিভাবক প্রতিনিধি সদস্য, মোঃ ওয়াদুদ সরকার, সাংবাদিক ওমর ফারুক মিয়াজী, মোঃ আবুল কাশেম, মোঃ ওমর ফারুক এবং কো-অপ্ট সদস্য মোঃ নোমান মিয়া সরকার। এছাড়া উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সদস্য সচিব মোঃ সেলিম , শিক্ষক প্রতিনিধি মোঃ আইয়ুব আলী, আবুল কাউসার ও শাহনাজ বেবী।
উপস্থিত অভিভাবক প্রতিনিধিবৃন্দ সবাই আলোচনায় বলেন, নির্বাচিত সকল সদস্যবৃন্দ সভাপতির সহযোগিতায় এবং স্কুলের সকল শিক্ষক-শিক্ষিকাদের প্রচেষ্টায় অতীতের মতো ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার মানকে আরো যুগোপযোগী, আধুনিকায়ন ও বাস্তবধর্মী করা হবে। পুঁথিগত শিক্ষার পাশাপাশি খেলাধুলা মানোন্নয়ন,সাংস্কৃতিক ও বহির্বিশ্ব সম্পর্কে শিক্ষার্থীদের জ্ঞানের উপর বিশেষ আলোচনা হয়।
স্কুলের সদস্য সচিব ও প্রধান শিক্ষক মোঃ সেলিম বলেন, বিদ্যালয়ের মাননীয় সভাপতি মহোদয়ের কঠোর নির্দেশনা আছে স্কুলের শিক্ষার মান সমুন্নত রাখতে এবং শিক্ষা কার্যক্রম গতিশীল রাখতে যেকোনো কঠিন সিদ্ধান্ত গ্রহণ করতে।
এবং আজকে আমাদের প্রথম অভিভাবক প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়, এতে সকল সদস্যবৃন্দ একমত প্রকাশ করেন।
উল্লেখ্য গৌরীপুর সুবল-আফতাব উচ্চ বিদ্যালয়ের সভাপতি পদে আছেন কুমিল্লা-১ আসনের সংসদ সদস্য ও প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর(অব.) জেনারেল সুবিদ আলী ভূঁইয়া ও দাতা সদস্য হিসেবে আছেন ইঞ্জিনিয়ার মোঃ রফিকুল ইসলাম।