দাউদকান্দি ও মেঘনায় ৪শ কি.মি. সড়ক নির্মাণ এবং সংস্কার করা হয়েছে : সুবিদ আলী ভূঁইয়া

484

।।নিজস্ব প্রতিনিধি।।

কুমিল্লা-১ (দাউদকান্দি ও মেঘনা) আসনের সংসদ সদস্য এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর জে. (অব.) মো. সুবিদ আলী ভূঁইয়া বলেছেন, সংসদ সদস্য হিসেবে পরপর দুই মেয়াদে দায়িত্বপালন করছি। এই সময়ে দাউদকান্দি ও মেঘনায় ৪শ কি.মি. সড়ক নির্মাণ এবং সংস্কার করা হয়েছে। এতে উন্নত হয়েছে স্থানীয় যোগাযোগ ব্যবস্থা।

গতকাল বৃহস্থতিবার বিকেলে রাজধানীর বাংলামোটরে ডিকে টাওয়ারে অনুষ্ঠিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ঢাকাস্থ দাউদকান্দি ও মেঘনা ছাত্র পরিষদ এই অনুষ্ঠানের আয়োজন করে।

এ সময় তিনি বলেন, সামাজিক ও অর্থনৈতিক অগ্রগতির অন্যতম প্রধান শর্ত যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন। দাউদকান্দি ও মেঘনায় যোগযোগ ব্যবস্থার উন্নয়নের ফলে এই অঞ্চল অর্থনৈতিকভাবে অনেক শক্তিশালী হয়েছে। বেড়েছে ব্যবসা-বাণিজ্য।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং ডেপুটি জেনারেল, বাংলাদেশ এড. শফিউল বশর ভাণ্ডারী এবং বিশিষ্ট সমাজ সেবক মাহমুদা আক্তারসহ অন্যান্যরা।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.