অতীতের দ্বন্দ্ব-অভিমান ভুলে নৌকাকে বিজয়ী করতে ঐক্যবদ্ধ হলো মেঘনা আওয়ামী লীগ

768

।। নিজস্ব প্রতিনিধি।।
অতীতের দ্বন্দ্ব-বিভেদ ও মান-অভিমান ভুলে নৌকাকে বিজয়ী করতে আবারও ঐক্যবদ্ধ হলো কুমিল্লার মেঘনা উপজেলা আওয়ামী লীগ।

৭ ডিসেম্বর ২০১৮ শুক্রবার, বিকেল ৩ টায় মেঘনার মানিকার চর এল এল উচ্চবিদ্যালয়ে অনুষ্ঠিত এক বর্ধিত সভায় এই ঐক্যের ঘোষণা আসে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মেঘনা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. শফিকুল আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-১ (দাউদকান্দি ও মেঘনা) আসনের সংসদ সদস্য এবং আসন্ন একাদশ সংসদ নির্বাচনে এই আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মেজর জেনারেল (অব.) মো. সুবিদ আলী ভূঁইয়া।

এতে, মেঘনা উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুস সালাম, মেঘনা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব রতন শিকদার, উপজেলা ভাইস চেয়ারম্যান তাজুল ইসলাম তাজ, হারুন চেয়ারম্যান, মাজারুল চেয়ারম্যান, ফারুক আব্বাসী চেয়ারম্যান, সানাউল্লাহ সিকদার চেয়ারম্যান, মাইনুদ্দিন তপন চেয়ারম্যান, নাসির উদ্দিন শিশির (সদস্য, জেলা পরিষদ, কুমিল্লা), মেঘনা উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি হালিমা আক্তার, সাধারণ সম্পাদক মিনু আক্তার উপস্থিত ছিলেন।

সভায় আরো উপস্থিত ছিলেন, প্রতিটা ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদকসহ ও দলের অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, নানা মান-অভিমানসহ বিভিন্ন কারণে মেঘনা উপজেলা আওয়ামী লীগ কয়েক বছর ধরে কয়েকটি গ্রুপে বিভক্ত ছিলো। আজকের এই সভার মাধ্যমে নিরসন হল দীর্ঘদিনের এই দ্বন্দ্ব। এতে, স্বস্তি ফিরেছে নেতাকর্মীদের মাঝে। ফলে, এই আসনে টানা তৃতীয়বার নৌকাই বিজয়ী হতে যাচ্ছে বলে মনে করছেন তারা।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.